চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হু’জ হু বাংলাদেশ’এ ১৪৪ জন বিশিষ্ট ব্যক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া, কৃষি, সাংবাদিকতা, ব্যবসা বাণিজ্য এবং নারী উদ্যোক্তাদের মধ্যে থেকে স্ব স্ব ক্ষেত্র বিশেষ অবদানের জন্য ১৪৪ জন ব্যক্তির সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রকাশনা ‘হু’জ হু বাংলাদেশ’ ( Who’s Who Bangladesh)।

রোববার বাংলামোটরে এমটিবি ভবনে প্রকাশনার মোড়ক উম্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, প্রতিবছর এ প্রকাশনা করা উচিত, এ প্রকাশনাটা কাজে লাগে, বিশেষ ক্ষেত্রে কারো সাথে যোগাযোগ করতে চাইলে হু’জ হু দেখে ঠিক করে নেওয়া যায়। আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে খুব কাজে লাগে এটা।

তিনি বলেন, বছরের শুরুতেই এই বই প্রকাশ করা দরকার। এতে ব্যক্তির নাম, ঠিকানা ও ইমেইল দিলে ভাল হবে। এতে তার সাথে যোগাযোগ করা সহজ হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশে (তৎকালীন পাকিস্তান) এর আগে ১৯৫০ সালে হু’জ হু প্রকাশিত হয়, প্রকাশক ছিলেন ব্যারিস্টার আব্দুর মুত্তাকিম চৌধুরী। তখন আমি (অর্থমন্ত্রী) এইচএসসিতে পড়ি। প্রতিবছর বের করলে উপযোগী হিসেবে কাজ করবে এটা।

অনুষ্ঠানে অ্যামিরেটস প্রফেসর আনিসুজ্জামান বলেন, এই জীবনীপঞ্জিতে কোন দেশের বিশেষ ব্যক্তিদের বিস্তারিত তথ্য সন্নিবেশিত করা হয়। আমাদের দেশে এই উদ্যোগের জন্য অভিনন্দন জানাই। এ প্রকাশনাটা নিয়মিত বের করা উচিত, স্থপতি চিকিৎসক আইনজীবীসহ সমাজের সব স্তর থেকে বিশিষ্টজনের নাম সংযুক্ত করা উচিত। ২০১৬ সালেরটা এখন প্রকাশিত হলেও নিয়মিত উদ্যোগ নিলে ভাল হয়। ছবি কম করে বেশিজনের কথা থাকলে ভাল হয়। আশা করি এ প্রকাশনার ধারাবাহিকতা থাকবে।

Reneta

জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি অ্যামিরেটস প্রফেসর ড. এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হু’জ হু বাংলাদেশ এর প্রধান নির্বাহী নাজিনুর রহিম, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান আব্দুর রউফ জেপি, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।

হু’জ হু ১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ সারা বিশ্বে অনুসরণীয় গুণীজনদের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ এবং পদক দিয়ে আসছে। ৬৭টি দেশ থেকে এ প্রকাশনাটি প্রকাশিত হয়। এখন পর্যন্ত তারা বিশ্বে ৩৩ হাজার গুণীজনের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করেছে।

প্রকাশনায় প্রথমবার হু’জ হু বাংলাদেশ পদক প্রাপ্তদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সন্নিবেশিত হয়েছে তারা হলেন- কৃষিতে শাইখ সিরাজ, শিল্প ও সংস্কৃতিতে সানজিদা খাতুন, শিক্ষাক্ষেত্রে প্রফেসর আনিসুজ্জামান, সাংবাদিকতায় তোয়াব খান, শিল্প ও সাহিত্যে হাসান আজিজুল হক, সামাজিক কর্মকান্ডে স্যার ফজলে হাসান আবেদ, ক্রীড়া ক্ষেত্রে আকরাম খান, শিল্প বাণিজ্য ক্ষেত্রে রহিম আফরোজ গ্রুপ, উদ্যেক্তা হিসেবে এম আনিস-উদ্দৌলা, নারী উদ্যেক্তা প্রীতি চক্রবর্তী।

এছাড়া প্রবাসীদের মধ্যে ব্যারিস্টার মনোয়ার হোসেন গুণী মানুষ হিসেবে এই পদক পান। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান আব্দুল গাফফার চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড নিউজশাইখ সিরাজহু'জ হু বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন বাংলা বছরকে বরণ করতে প্রবাসী বাংলাদেশীদের নানা আয়োজন

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি

প্রকাশ রায়ের ‘ভাসমান জীবন’ প্যারিসে প্রদর্শিত

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT