মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম নারী হিসেবে ডেমোক্রেটিক দলের মনোনয়ন জিতে ইতিহাস গড়তে চলেছেন হিলারি ক্লিনটন। ডেলিগেটদের সমর্থনের জরিপ চালিয়ে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি।
পুয়ের্তোরিকো অঙ্গরাজ্যের প্রাথমিক বাছাইয়ে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে হারিয়ে প্রার্থিতা নিশ্চিত করেছেন হিলারি। রাজ্যটির ৬০ ডেলিগেটের মধ্যে ৩৩টিতেই হিলারি জয়ী হয়েছেন। পুয়ের্তোরিকো রাজ্যের প্রাইমারিতে ৬৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন হিলারি ক্লিনটন। বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৩৭ শতাংশ ভোট।
এই জয়ের পর এখন পর্যন্ত হিলারি পেয়েছেন ২ হাজার ৩৫৬ ডেলিগেটের সমর্থন। অন্যদিকে স্যান্ডার্স পেয়েছেন মোট ১হাজার ৫৬৬ ডেলিগেটের সমর্থন।
আজ সুপার টিউসডে-তে ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, মন্টানা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও নিউ মেক্সিকো-এই ছয় অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলের প্রাইমারি ভোট হবে।









