চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মের মর্মকথা  

হাসিনা আকতার নিগারহাসিনা আকতার নিগার
৬:১৪ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২০
মতামত
A A

সনাতনী মতবাদকে হিন্দু সম্প্রদায়ের ধর্মের মূল ভিত্তি বলা হয়ে থাকে। এ সম্প্রদায় এবং এ মতবাদের উৎপত্তি ঘটে অতি প্রাচীনকালে, বিশেষত ভারতবর্ষে। কালের পথপরিক্রমায় এ মতবাদে নানা ধরনের বিবর্তন ঘটে এবং এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয় হিন্দুধর্ম। মূলত এ মতবাদের মূল প্রতিপাদ্য বিষয়সমূহ ছিল সৃষ্টির রহস্য, সৃষ্টিকর্তার অস্তিত্ব, মানুষের জীবনের উদ্দেশ্য, মৃত্যুর পরের জীবন, মানুষের সঙ্গে স্রষ্টা এবং বৃহত্তর মহাবিশ্বের সম্পর্ক ইত্যাদি। সনাতন ধর্মের মূলবাণীতে স্রষ্টা এবং সৃষ্টির যে ব্যাখ্যা করা হয়েছে, তা মূলত অধ্যাত্মবাদেরই উপলদ্ধি। যদিও ধর্মের কিছু রীতিনীতিতে এর চর্চাতে মতপার্থক্য দেখা দেয় ধর্ম অনুসারীদের কাছে। কিন্তু  এখানে স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্কই মুখ্য বিষয়। যা সকল ধর্মের বা সকল মানুষের চিন্তা-চেতনার মূলে বিরাজমান।  তা কেউ বুঝতে পারে, কেউ পারে না।

অধ্যাত্মবাদকে স্রষ্টা সম্পর্কে ব্যক্তিগত ধর্মীয় অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত সরাসরি ও সহজাত জ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করা যায়। আল্লাহর সত্তা সম্পর্কে জ্ঞানলাভই এর উদ্দেশ্য। অধ্যাত্মবাদীরা জীবনের উদ্দেশ্য, জ্ঞান ও আত্মিক শান্তির খোঁজে নিজেদের মধ্যে সন্ধান করে নিজেকে। প্রত্যেক ধর্মেই আধ্যাত্মবাদ বিদ্যমান এবং সবাই সৃষ্টিকর্তার সত্তার সন্ধানে রত।  আর সে কারণে সনাতন ধর্মের উৎপত্তি হয়েছে আরো বেশি আধ্যাত্মিক সন্তুষ্টি লাভের প্রচেষ্টা থেকে এবং এ ধর্মের অনুসারীরা স্রষ্টার সত্তাকে বুঝার লক্ষ্যে অন্তর্দৃষ্টি দিয়ে আত্মিক চেতনাবোধকে জাগ্রত করে।

হিন্দুধর্মের  উৎপত্তি মূলত  বিভিন্ন ভেদিক প্রথা থেকে। এসব প্রথা হচ্ছে কিছু শ্লোকের সমষ্টি যার উৎপত্তি ভারতজয়ী প্রাচীন আর্যদের থেকে এবং যেগুলোকে মৌলিক সত্য হিসেবে ধরা হয়। এ ধর্ম প্রাথমিক পর্যায়ে দেবদেবীদের কাছে বলি দেয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরকম বলির কল্যাণেই মহাবিশ্ব টিকে আছে বলে ধরা হতো। আর্য সংস্কৃতি দেশীয় সংস্কৃতির সংস্পর্শে আসার পর চিন্তা ভাবনায়ও কিছুটা পরিবর্তনের ছোঁয়া লাগে। তপস্যীরা নতুন নতুন ধারণার উৎপত্তি ঘটান। বলি দেয়াকে উন্নতি লাভ, দীর্ঘায়ু এবং স্বর্গে অমরত্ব লাভের উপায় হিসেবে গণ্য করা হয়ে থাকে।তপস্যবাদের মাধ্যমে ধ্যানীরা এমন সব রহস্য নিয়ে চিন্তা শুরু করেন যেগুলো সকল ধর্মেই বিদ্যমান। ধীরে ধীরে জাগতিক বিষয়াবলীর পরিবর্তে অধ্যাত্মবাদী চিন্তাভাবনা প্রাধ্যান্য পেতে শুরু করে।

বিভিন্ন পবিত্র  গ্রন্থ  যেমন আরানিয়াকাস ও উপনিষদ থেকে নানা বিশ্লেষণের মাধ্যমে আধ্যাত্মবাদ আরো নতুন নতুন বিষয়ে নানা ধরনের শিক্ষাকে সংযোজিত করা হয়। এর ফলে প্রথাগত আধ্যাত্মবাদের দর্শন পরিবর্তন হতে থাকে এবং  নতুন একটি ধারার সৃষ্টি হয়। এ নতুন ধারনায় যেমন রয়েছে ধর্ম কিংবা আত্মিক বোধ এবং ব্যক্তিগত চেতনা থেকে সৃষ্ট দায়িত্ব কতর্ব্য – তেমনি কর্মের মধ্যে নিহিত ব্যক্তির কাজের পরিণাম। আবার এ ধারণা থেকেই পুনর্জন্ম এবং মুক্তি বা জন্ম-মৃত্যুর চক্র থেকে পরিত্রাণ পাওয়ার তত্ত্বের সূত্রপাত হয়। এসব ধারণাসহ আরো অনেক নতুন ধারণা তখন প্রথায় পরিণত হয়। এতে করে নতুন দেব-দেবীদের আগমন ঘটতে থাকে। যেমন বিষ্ণু ও শিবের চরিত্র অনেক জটিল হলেও মানুষ তাদের প্রতি ভক্তি প্রদর্শন করতে থাকে – ঝুঁকে পড়ে পূর্বে প্রধান দেবী ইন্দ্রা থেকে দূরে সরে। যার ফলে অনুসারীরা নতুন দেবদেবীতে আধ্যাত্মিক সন্তুষ্টি খোঁজের কারণে প্রথাগত ভেদিক বিশ্বাস  ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে থাকে, ভাঙতে শুরু করে এবং অবশেষে এর আগমন ঘটে হিন্দুধর্ম নামে। উপনিষদ হিন্দুধর্মকে ভিন্ন দিকে পরিচালিত করতে শুরু করে। আগেরকার চর্চা বিষয়সমূহের সঙ্গে অনেক নতুন বিষয় যেমন আত্মার ধরই, সৃষ্টি এবং ধর্মের অন্যান্য ধরনের প্রতিবন্ধকতা সমূহকে অন্তর্ভুক্ত করা হয় উপনিষদে। বলিদান বা আত্মত্যাগের গন্ডির মধ্যে আত্মসন্তুষ্টি না পেয়ে হিন্দুরা অধ্যাত্মবাদের দিকে  আকৃষ্ট হতে থাকে। অধ্যাত্মবাদের অনেক কিছুর প্রতিফলন ঘটে  উপনিষদে। যা উপনিষদের একটি গল্প  থেকে আরো পরিষ্কারভাবে বুঝা যায়। গল্পটি হচ্ছে নচিকেতার জীবন ও মৃত্যু নিয়ে জ্ঞান অন্বেষণের প্রচেষ্টার বিষয়ে।

নচিকেতার বাবা তাকে মৃত্যুর দেব ইয়ামার কাছে পাঠিয়েছিল। ইয়ামা ছিলেন মৃত্যুবরণকারী প্রথম মানুষ এবং পরবর্তীতে তিনি পরকালের অভিভাবকে পরিণত হন। যাকে বলা হয় ‘পৃথিবীর পিতা।’ নচিকেতা সেখানে ‘চূড়ান্ত  জ্ঞান’ লাভ করেন। ইয়ামা নচিকেতাকে বলেন, ‘প্রত্যেক মানুষের অন্তরে লুকায়িত আছে সেই  আত্মা, যা তার স্বীয় শক্তি বা চেতনাবোধ। এটি একটি ক্ষুদ্রতম  পরমাণুর চেয়েও ক্ষুদ্র এবং বিশাল স্থানের চেয়েও বিশালতর। যে লোক তার স্বীয় ইচ্ছা-আকাঙ্ক্ষা এবং দুঃখ-কষ্টকে পরিত্যাগ করে, যখন নিজের আমিত্বকে আত্মসমর্পণ করতে পারবে, সেই তখন আত্মার উজ্জ্বলতায় অবলোকন করতে পারবে  স্রষ্টার মহিমাকে।’ ব্রহ্মা পবিত্র আত্মাকে দেখেছেন স্বচ্ছ আয়নার মতো এবং স্রষ্টার স্বর্গীয় প্রকাশ হচ্ছে স্বচ্ছ এক আলোকিত রূপ। ইয়ামার বলেছেন, আত্মা এবং ব্রহ্মার বাস্তবতার মধ্যে একটি যোগসূত্র রয়েছে। তিনি আরো বলেন, ব্রহ্মাকে পেতে হলে অবশ্যই সর্বপ্রথম নিজের আত্মার দিকে নজর দিতে হবে।

Reneta

এই দর্শনই ভেদ নামে পরিচিত। ব্রহ্মার সঙ্গে যে আত্মা বা ব্যক্তির সত্তা সম্পৃক্ত তা মহাবিশ্বের মূলশক্তি বা সত্তার সঙ্গেই সম্পর্কিত। প্রত্যেক ব্যক্তি তার ভিন্ন ভিন্ন সত্তা নিয়ে পৃথিবীতে আসে। যাকে বলা যায় শুধুমাত্রই মায়া বা মোহ। এই মোহকে দূর করতে হলে বুঝতে হবে আত্মা এবং ব্রহ্মা এক ও অভিন্ন।

মহাকাব্য মহাভারতের সবচেয়ে পবিত্র অংশ ভগবত গীতায় ও অধ্যাত্মবাদের অনেক বিষয়কে উপস্থাপন করা হয়েছে। গীতায় মহানায়ক অর্জুন কৃষ্ণর কাছে জানতে চান তার চাচাতো ভাইয়ের সঙ্গে কিভাবে যুদ্ধ করবেন। এ প্রশ্নের মাধ্যমে জন্ম, মৃত্যু, দায়িত্ব কতর্ব্য ও ধর্মের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনার সূত্রপাত হয়। কৃষ্ণ উত্তরে যা বলেন তার অধিকাংশই হিন্দুধর্মের অধ্যাত্মবাদের সঙ্গে সম্পর্কিত। ‘যাদের আত্মা অজ্ঞতাকে দূর করতে সক্ষম হয়েছে তাদের জ্ঞান হচ্ছে সূর্যের মতো। যার আলোয় তারা সবকিছু দেখতে পান। সুতরাং অন্তরাত্মাই হচ্ছে ব্রহ্মাকে পাওয়ার পথ। কৃষ্ণ আরো বলেন, ‘ঈশ্বর মানুষের মনে বাস করেন এবং তাদেরকে এমনভাবে চালিত করেন যেন তারা একটি মেশিনের ওপর বলে আছে। তাঁর কাছে আশ্রয় খোঁজো এবং তুমি তাঁর কল্যাণে চরম শান্তি অর্জন করবে।’

হিন্দু দর্শনের আরেকটি দিক ধ্যান। যার সঙ্গে আধ্যাত্মিক সাধনার মিল রয়েছে। হিন্দু সাধকরা ধ্যানের মাধ্যমে নিজেদের পৃথিবী থেকে মুক্ত করে ব্রহ্মার কাছাকাছি যাওয়ার সাধনা করে থাকেন। এখানে অনেকগুলো পর্যায় রয়েছে যার মাধ্যমে একজন লোক নিজেকে পৃথিবীর জাল থেকে মুক্ত করে নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন। ব্রহ্মার জ্ঞানলাভ করাই এ ধ্যানের উদ্দেশ্য। আর এ জ্ঞানলাভের পর অন্তর আলোকিত হয়ে অসীম আনন্দ লাভ করে।  তাই হিন্দু সাধকরা ধ্যানের মাধ্যমে জ্ঞানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চেষ্টা করেন। ব্রহ্মাতেই বিদ্যমান রয়েছে জ্ঞান এবং এই জ্ঞানের বাইরে কিছু নেই। আর এই জ্ঞানই হচ্ছে সত্য, যা লুকায়িত রয়েছে মায়ার ছলে। আর এই মায়ার ছল থেকে নিজেকে মুক্ত করে মহাশক্তির সঙ্গে মিলনই সাধকের প্রাপ্তি। এই প্রাপ্তিকে হিন্দু ধর্ম অনুসারীরা আহরণ করে আত্মা দিয়ে।

হিন্দু দর্শনের এই আধ্যাত্মিক জ্ঞানকে এবং মানুষ ও স্রষ্টার সম্পর্কের বিশ্লেষণ আরো সহজ হয় উপনিষদের বয়ানে। ঈশ্বরের সত্তা যে মানুষের মাঝে বিরাজ করে সে কথা উপনিষদের একটি কাহিনীতেও পাওয়া যায়।

‘একজন লোক তার পুত্রকে একটি বটগাছ থেকে কিছু ফল নিয়ে আসতে বলেন। অতঃপর তিনি তাকে ফলগুলোর ভেতর থেকে বীজ বের করতে বলেন। পিতা এবার পুত্রকে জিজ্ঞেস করলেন, সে কিছু দেখতে পায় কিনা। পুত্র জবাবে বললো, সে কিছু দেখেনি। পিতা জবাবে বললেন, সে যেটি দেখতে পায়নি সেটি হচ্ছে একটি বিরাট বটগাছের অস্তিত্ব যেটি ক্ষুদ্র বীজের মাঝে লুকিয়ে আছে।’
্এ ঘটনা থেকে যে বিষয়টি পরিষ্কার উপলব্ধি করা যায় তা হলো,  উপনিষদ, বেদ বা সনাতন মতবাদে অধ্যাত্মবাদের এক ও অভিন্ন বাণীই প্রচার করেছে। স্থান ও সময়ের ভিন্নতা সত্ত্বেও তাদের চিন্তারধারা কিন্তু এক ;হয়তো বা চর্চার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। যা অধ্যাত্মবাদের পথে হেঁটে সৃষ্টিকে উপলব্ধি করে স্রষ্টাতে বিলীন হয়ে।

 

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।) 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আধ্যাত্মিক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘জুলাই জাতীয় সম্মেলন’ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT