চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হায়দ্রাবাদের কোচিংয়ে লারা, ক্যাটিচ-মুরালিধরনের সাথে স্টেইনও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের আসছে আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের কোচিং প্যানেলে যুক্ত হলেন ব্রায়ান লারা ও ডেল স্টেইন। বৃহস্পতিবার নিশ্চিত খবর দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সানরাইজার্স বলেছে, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক ব্যাটার লারা যোগ দেবেন দলটির ব্যাটিং কোচ ও পরামর্শক হিসেবে। আইপিএলে ৯৫ ম্যাচ খেলে ৯৭ উইকেট নেয়া সাউথ আফ্রিকান পেসার স্টেইন আসছেন পেস বোলিং কোচ হয়ে।

অন্যদিকে ট্রেভর বেলিসের বিদায়ের পর দলটির কোচের দায়িত্বে ফিরে আসছেন টম মুডি। গত আসরে টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার সাইমন ক্যাটিচ হয়েছেন সহকারী কোচ। ভারতের সাবেক ব্যাটার হেমাং বাদানীর উপর বর্তেছে ফিল্ডিং কোচের দায়িত্ব। গত আসরে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হেড কোচের দায়িত্বে ছিলেন।

স্পিন বোলিং কোচের দায়িত্বে বহাল থাকছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সাবেক স্পিনার মুত্তিয়া মুরালিধরন। দলবদলের আগেই রিটেনশন পর্বে কেন উইলিয়ামসন, উমরান মালিক এবং আব্দুল সামাদকে ধরে রেখেছে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলআইপিএল-২০২২মুড়িমুরালিধরনলারালিড স্পোর্টসস্টেইনহায়দ্রাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

জুন ১৫, ২০২৬

ভারতে প্রবেশে বাধার পরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পেঁয়াজ ও আঁদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ: কৃষিমন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: বিবিসি থেকে সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, পাইলটসহ নিহত ১২

জুন ১৫, ২০২৬

২০ জুলাইয়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT