চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাড়কাঁপানো শৈত্য প্রবাহে সারাদেশে জনজীবন বিপর্যস্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, পরিবেশ
A A

হঠাৎ করে দমকা হাওয়া প্রবাহিত হওয়ার কারণে শীতের প্রকোপ বেড়ে গেছে সারাদেশে। রাজধানীতে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টিসহ হাড় কাঁপানো শীতের আভাস পাওয়া যাচ্ছে। এদিকে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলসহ সারা দেশে। 

চুয়াডাঙ্গায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী ও যশোর জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ।

শুক্রবার আরও কয়েকটি জেলা মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়বে, যা আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকবে।

এদিকে শীতের প্রকোপে দুর্ভোগে পড়েছে দরিদ্র-দুস্থ মানুষ। শীতজনিত নানা রোগের প্রকোপ বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়েও তেমন উদ্যোগ নেই।

ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। অথচ এক দিন আগে তা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শুক্রবার রাজধানীতে ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শীত জেঁকে বসায় গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বেড়েছে। রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বারিধারাসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে শীতের পোশাক কিনতে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে।

Reneta

আবহাওয়া অফিস বলছে, গত বুধবার থেকে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বাড়তে থাকে। গতকাল তা আরও প্রকট হয়। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। সেই হিসাবে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

এ ব্যাপারে আবহাওয়া কর্মকর্তা বলেন, শুক্রবার সারা দেশেই শীত আরেকটু বাড়বে। সঙ্গে কুয়াশা থাকবে। মৃদু শৈত্যপ্রবাহে আক্রান্ত হবে আরও কয়েকটি জেলা। রোববারের পর অবস্থার কিছুটা উন্নতি হবে।

ঘন কুয়াশার সঙ্গে উত্তরে হাওয়ায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস।

জেলায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতা ক্রমেই বাড়িয়ে তুলছে। আকাশ থাকছে কুয়াশার চাদরে ঢাকা।

তীব্র শীতে বিপর্যস্ত নীলফামারীর সৈয়দপুরের জনজীবন। গতকাল সৈয়দপুরে সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহের কারণে মানুষের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে।

দিনাজপুরে শীতের প্রকোপে নাকাল হয়ে পড়েছে জনজীবন। মৃদু শৈত্য প্রবাহ আর হিমেল হাওয়ায় তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ।

এদিকে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তবে কয়েকদিন পর চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে জানা গেছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, চুয়াডাঙ্গা শীতার্ত মানুষের জন্য ত্রাণ ভান্ডার থেকে ২৬ হাজার কম্বল এসেছে। যা চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় বিতরণ করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলচুয়াডাঙ্গাসারা দেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT