সাবেক ক্রিকেটার, জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবালকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার একটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মাইনর স্ট্রোক হয়েছে তার।
বিকেলে ফেসবুক পোস্টে শাহরিয়ার নাফীস জাতীয় দলের সাবেক সতীর্থের আপডেট জানিয়ে লেখেন, ‘নাফীস ইকবাল হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা এখন স্থিতিশীল। তিনি চিকিৎসাধীন রয়েছেন। অনুগ্রহ করে সবাই নাফীসের জন্য দোয়া করবেন।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ভাইয়ের ছেলে এবং সাবেক অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফীস। জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার হিসেবে কাজ করছেন। ৩৯ বছর বয়সী নাফীস খেলোয়াড়ি জীবনে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন।







