চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালদা নদীর ডলফিন রক্ষায় ভার্চুয়াল আদালতে রিট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ন ১১, মে ২০২০
- সেমি লিড, আদালত
A A

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে দেশের ইতিহাসে হওয়া প্রথম ভার্চুয়াল আদালতে হালদা নদীর বিপন্ন ডলফিন রক্ষায় একটি রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল কাইয়ুম লিটন ভার্চুয়াল আদালতের ‘প্র্যাকটিস নির্দেশনা’ অনুসরণ করে সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চে জনস্বার্থে এই রিট আবেদনটি করেছেন।

এ বিষয়ে আইনজীবী আব্দুল কাইয়ুম লিটন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘করোনার এই ক্রান্তিকালে আমরা আমাদের সমুদ্র সৈকতে ডলফিনদের প্রাণবন্ত লাফালাফি দেখেছি। কিন্তু অমানবিক আরেক চিত্র দেখছি হালদা নদীর পাড়ে। যেখানে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা ডলফিন সম্প্রতি উদ্ধার করা হয়েছে। বিপন্ন প্রজাতির এই ডলফিন হত্যা অবশ্যই অপরাধ। আর প্রাণ-প্রকৃতির অনুষঙ্গ রক্ষার দায়িত্ব আমাদেরই। তাই আমি হালদা নদীর ডলফিন রক্ষায় পত্রিকায় প্রকাশিত এসংক্রান্ত রিপোর্ট যুক্ত করে ভার্চুয়াল আদালতে আজ একটি রিট করেছি। এই রিটে মৎস্য সচিব, পরিবেশ অধিদফতর ও স্থানীয় প্রশাসনকে বিবাদী করা হয়েছে।

‘দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরে আদালত বন্ধ থাকায় অনেক আইনজীবী ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য সোচ্চার হন। পরবর্তীতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ফুল কোর্ট সভা’ থেকে ভার্চুয়াল আদালত পরিচালনা সংক্রান্ত অধ্যাদেশ জারির জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানানোর সিদ্ধান হয়।

এমন প্রেক্ষাপটে ভার্চুয়াল উপস্থিতিকে স্বশরীরে আদালতে উপস্থিতি হিসেবে গণ্য করে “আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ- ২০২০” নামে গত ৯ মে একটি অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে গত ১০ মে ভার্চুয়াল আদালত সংক্রান্ত কয়েকটি নির্দেশনা জারি করা হয়। যেখানে ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের জন্য আলাদা আলাদা ‘প্র্যাকটিস নির্দেশনা’ দেয়া হয়। এছাড়া আইনজীবীদের জন্য প্রকাশ করা হয় ‘ভার্চুয়াল কোর্টরুম ম্যানুয়াল’।

এরই ধারাবাহিতায় করোনাভাইরাস কেন্দ্রিক সাধারণ ছুটি ও অবকাশকালীন ছুটি বা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার আদালত, তিনটি হাইকোর্ট বেঞ্চ ও অধস্তন আদালত পরিচালনার নির্দেশনা জারি করা হয়।

Reneta

এরপর আজ ১১ মে ভার্চুয়াল কোর্টের আনুষ্ঠানিকতা শুরু হলে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল বেঞ্চে ১৬টি আবেদন জমা পড়ে।

অন্যদিকে বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে হালদা নদীর ডলফিন হত্যা বন্ধ চেয়ে রিট আবেদনটি করা হয়। পরবর্তিতে কার্যতালিকায় ওঠার পর ভার্চুয়াল আদালতে এবিষয়গুলো নিয়ে শুনানি হবে বলে জানিয়েছেন আবেদন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এছাড়া বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ভার্চুয়াল কোর্টে আজ কোন আবেদন জমা পড়েনি।

Jui  Banner Campaign
ট্যাগ: ডলফিনহাইকোর্টহালদা নদী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: 'গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান এবং আগামীর বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে ব্যারিস্টার জাইমা রহমান।

রাজনীতিতে নারীদের আরো অংশগ্রহণ বাড়ানো দরকার: জাইমা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অর্ধেকের বেশি সংখ্যালঘু ভোটার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দেশের ভাগ্য গড়তে ৫ বছর যথেষ্ট সময়: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT