হাইতিতে আঘাত হানা শক্তিশালী হারিকেন ম্যাথিউ’র ক্ষয়ক্ষতি বুঝতে আরও সময় লাগবে বলে জাতিসংঘের সতর্কতার মধ্যেই প্রাণহানীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮’শ তে।
ক্যাটাগরি ফাইভ বা সর্বোচ্চ মাত্রার এই হারিকেনে নিহতের সংখ্যা ৪’শ থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে হাইতির সিভিল প্রটেকশন এজেন্সি।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি এবং প্রাণহানীর শিকার হয়েছে হাইতির দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কার্লোস ভেলেসো জানান, লন্ডভন্ড হওয়া শহরগুলোতে এখন আর সড়কপথ বলে কিছু নেই। সেসব শহরে কেবল আকাশপথ এবং সমুদ্রপথেই ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে।







