চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারে শুরু সালমাদের এশিয়া কাপ মিশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ০৩, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ফাইনাল খেলার আশা নিয়ে মালয়েশিয়ায় পা রাখা বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের হার দিয়ে শুরু হয়েছে সালমাবাহিনীর এশিয়া কাপ মিশন।

রোববার কুয়ালালামপুরের রয়্যাল সিলাংগর ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের ৩ বল বাকি থাকতে মাত্র ৬৩ রানে অলআউট হয় টিম টাইগ্রেস। সহজ লক্ষ্য ৩৩ বল হাতে রেখে চার উইকেট হারিয়ে অতিক্রম করে লঙ্কান মেয়েরা।

ইয়াসোদা মেন্ডিস ২৩ ও নিপুনি হানসিকা ২০ রান করেন। দুই ওপেনার ৩৯ রানের জুটি গড়ে জয়ের রাস্তা সহজ করে দেন। পরে ১৬ রানের মধ্যে চার উইকেট হারিয়ে একটু ধাক্কা খায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত জয় পেতে অসুবিধে হয়নি তাদের।

তিন উইকেট নিয়ে বাংলাদেশের একমাত্র সফল বোলার খাদিজাতুল কুবরা। অপরটি রান আউট।

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতাই মূলত ডুবিয়েছে বাংলাদেশকে। মাত্র তিনজন ব্যাটসম্যান পেয়েছেন দুই অঙ্কের দেখা। প্রায় দুই বছর পর দলে ফেরা আয়শা রহমান ‍শুকতারা করেন সর্বোচ্চ ১১ রান। রুমানা আহমেদ ও নিগার সুলতানা করেন সমান ১০ রান করে।

লঙ্কান বাঁহাতি স্পিনার সুগন্ধিকা কুমারি নেন তিন উইকেট। দুটি করে উইকেট নেন প্রাবধানি, রানাসিংহে ও রানাওয়েরা।

Reneta

সোমবার কিনরারা একাডেমি ওভাল মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী মাসে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব থাকায় এবারের এশিয়া কাপ হচ্ছে সেই ফরম্যাট অনুসরণ করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমেন্স এশিয়া কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক মাসের ব্যবধানে ডিমের দাম ডজনে ৩০ টাকা বেড়েছে

এপ্রিল ২৩, ২০২৬

১৩ বছরেও হয়নি রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলার বিচার

এপ্রিল ২৩, ২০২৬

শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটি, সিরিজ জিততে পুঁজি ২৬৫

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল: বাণিজ্যমন্ত্রী

এপ্রিল ২৩, ২০২৬

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের শিক্ষাবৃত্তি বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT