চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাবিবুলের রেকর্ড ছুঁলেন মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। এদিন টস করতে নেমেই দারুণ একটি রেকর্ড গড়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। লাল-সবুজের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ডে পাশে বসেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের।

শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার মিশনে বাংলাদেশ। রোববার প্রথম ওয়ানডেতে জয় এসেছিল ৫ উইকেটে।

এদিন হোম অব ক্রিকেটে টস করে হাবিবুলের দারুণ রেকর্ডটি ছুঁলেন মাশরাফী। আগের ম্যাচেই প্রথম বাংলাদেশি হিসেবে ২০০তম ওয়ানডে খেলে ফেলার মাইলফলকে নাম লেখান টাইগার অধিনায়ক। এবার বাংলাদেশকে সবচেয়ে বেশি ওয়ানডেতে নেতৃত্ব দেয়ার রেকর্ড ছুঁলেন, আর এক ম্যাচ দূরে সেটি নিজের করে নেয়ার।

সিলেটে সিরিজের তৃতীয় ওয়ানডেতে হাবিবুলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ মাশরাফীর। ওই ম্যাচে নামলে বাংলাদেশের জার্সিতে ২০০তম ওয়ানডে খেলার কীর্তিও গড়বেন। কারণ প্রথম ওয়ানডেতে যখন প্রথম বাংলাদেশি হিসেবে দুইশ ওয়ানডে খেলে ফেললেন, তার মাঝে দুটি ওয়ানডে আছে এশিয়া একাদশের হয়ে খেলা।

২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত ৬৯টি ওয়ানডেতে টাইগারদের নেতৃত্ব দিয়েছিলেন বর্তমানে নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার। মঙ্গলবারের ম্যাচটি লাল-সবুজদের অধিনায়ক হিসেবে মাশরাফীর ৬৯তম ওয়ানডে।

মাশরাফী প্রথমবার নেতৃত্ব পান ২০০৯ সালে। নেতৃত্বের প্রথম টেস্টেই চোট, ছিটকে যাওয়া দল থেকে। ফিরে ওয়ানডেতে প্রথম নেতৃত্ব দেন ২০১০ সাল, ইংল্যান্ড সফরে। পরে আবারও চোট। ফিট হলে নেতৃত্বে ফেরার ডাক আসে আবারও, ২০১৪ সালে। টাইগার ক্রিকেট তখন টানা ব্যর্থতায় নিমজ্জিত। মাশরাফী দায়িত্ব নিয়ে অন্ধকার কাটিয়ে আলোর দিশা দেখান।

Reneta

২০১৫ সাল থেকে বিস্ময়কর ঊর্ধ্বগামী বাংলাদেশ ক্রিকেটের সাফল্যরেখা। ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা, গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ওঠা, গত এশিয়া কাপের ফাইনালে খেলা তো আছেই। ভারত, সাউথ আফ্রিকা, পাকিস্তান, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের মতো সাফল্য এসেছে মাশরাফীর নেতৃত্বে।

২০১৪ সালের নভেম্বর থেকে ঘরের মাঠে চলা উইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে পর্যন্ত ৬৪ ম্যাচের ৬১টিতে বাংলাদেশের হয়ে টস করেছেন মাশরাফী। বিশ্রাম ও স্লো-ওভার রেটের নিষেধাজ্ঞার কারণে তিনটি ম্যাচে নামতে পারেননি। এই পথে অধিনায়ক হিসেবে সাফল্যে দেশের সবাইকে টপকে গেছেন। ৬৮ ওয়ানডেতে তার নেতৃত্বে জয় এসেছে ৩৯টি। ৬৯ ম্যাচে হাবিবুলের নেতৃত্বে জয় ছিল ২৯টি।

মঙ্গলবার হোম অব ক্রিকেটে সাফল্যের এ পরিসংখ্যান আরেকধাপ এগিয়ে নেয়ার পালা। তাতে টাইগারদের সাফল্যের মুকুটে যুক্ত হবে আরেকটি সিরিজ জয়ের পালকও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও সজীব রাখার সহজ উপায়

আগস্ট ৮, ২০২৬

একা থাকার অভ্যাস কেন জরুরি? নিজের জন্য সময় রাখার ৭ উপকার

আগস্ট ৮, ২০২৬

বিদেশে চাকরির টোপ, পর্তুগালে গিয়ে ‘বিক্রি’ ভারতীয় তরুণী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT