চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাফিজ-ইমামের ব্যাটে প্রথমদিনেই চাপে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের হার ভুলে লড়াইয়ে ফিরল পাকিস্তান। দুবাইয়ের মাটিতেই ব্যাটিং ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াল সরফরাজ আহমেদ বাহিনী। যে ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপে ভুগতে হয়েছিল, সেই ব্যাটিংই এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তি পাকিস্তানের।

রোববার দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথমদিন শেষে পাকিস্তানের স্কোরবোর্ডে ৩ উইকেট হারিয়ে ২৫৫ রান জমা পড়েছে। ইমাম-উল-হক ও মোহাম্মদ হাফিজের ওপেনিং পার্টনারশিপে ওঠে ২০৫ রান।

পাকিস্তানের ইতিহাসে ওপেনিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান এটি। দুবাইয়ের উইকেটে অজি পেসারদের গতি এদিন কাজে আসেনি। উল্টো পুরো দিনে স্টার্ক, হল্যান্ডের উপর ছড়ি ঘুরিয়েছেন ইমাম-হাফিজরা।

Banglabid

দু’বছর পর দেশের জার্সি গায়ে দিয়ে পিটার সিডল হাফিজের মূল্যবান উইকেট তুলে না নিলে আরও চাপ বাড়ে পারত অস্ট্রেলিয়ার। শেষবার ২০১৬ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছিলেন সিডল।

হাফিজেরও প্রত্যাবর্তনের ম্যাচে, ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তার রোমান্সটা অন্যরকম। ক্যারিয়ারের দশটি টেস্ট সেঞ্চুরির চারটিই করেছেন আমিরাতে।

হাফিজের ওপেনিং পার্টনার ইমাম আউট হন ৭৬ রানে। ১৮ রান করে সাজঘরে ফেরেন আজহার আলী। দিনশেষে হারিস সোহেল ১৫ ও নাইটওয়াচম্যান মোহাম্মদ আব্বাস ১ রানে অপরাজিত রয়েছেন।

Reneta

অস্ট্রেলিয়া হয়ে পিটার সিডল, নাথান লায়ন ও জন হল্যান্ড প্রত্যেকে একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ হাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT