চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুসিংহের অভিযোগ ‘ব্যক্তিগত কথা’: সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

টি-টুয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হয়েছেন এ বছরই। শেষ ভাগে এসে ফিরে পেলেন টেস্ট অধিনায়কত্ব। সাকিব আল হাসানের কাছে যেটি এখন মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জ নেয়ার আগে তাকে জড়িয়ে নানা কথা বলেছেন সদ্য বিদায়ী কোচ হাথুরুসিংহে। সোমবার সাংবাদিকদের সামনে বিষয়টি নিয়ে কথা বলতে যেয়ে কৌশলী পথ ধরতে দেখা গেল সাকিবকে।

সংবাদমাধ্যমের সঙ্গে সাকিব আল হাসানের কথোপকথন
হাথুরুসিহে আপনাকে নিয়ে অনেক কথা বলে গেছেন। আপনার বক্তব্য?

সাকিব: একেকজনের ব্যক্তিগত কথা। এটা নিয়ে মন্তব্য করা উচিত হবে না।

Banglabid

হাথুরুসিংহে বলেছিলেন আপনার ছুটি মানতে পারেননি…আর দুটির বেশি বিদেশি লিগ খেলতে পারবেন না।

সাকিব: কোনো প্রতিক্রিয়া নেই।

টেস্ট অধিনায়ক হলেন, আপনার প্রতিক্রিয়া?

Reneta

সাকিব: শেষ বেশ কয়েকটা টেস্ট আমরা ভালই করেছি। শ্রীলঙ্কায় গিয়ে জিতলাম। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সাথে জিতলাম এখানে। আমাদের দলটা খুব ভালো অবস্থাতেই আছে। এখান থেকে কতটা ভাল করা যায় সে চেষ্টাই থাকবে।

আপনার অধিনায়কত্বে বাংলাদেশ কতটা উন্নতি করবে বলে হয়?

সাকিব: বলা মুশকিল, কতটা পরিবর্তন আসবে কিংবা কিছু। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই গুরুত্বপূর্ণ।

২০১১ সালে খারাপ অভিজ্ঞতা দিয়ে শেষ হয়েছিল আপনার টেস্ট অধিনায়কত্ব। এবার নিশ্চয়ই সেটি ভুলে শুরু করতে চাইবেন?

সাকিব: আমার তো ওটাই মনে নেই, কি হয়েছিল!

অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল…

সাকিব: ঠিক আছে, জীবনে তো কত কিছুই হয়…

আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং সামনের সময়?

সাকিব: বিপিএল চ্যালেঞ্জ নিয়েই আছি। বিপিএল শেষ হোক তারপর ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হলে দেখা যাক কী কী চ্যালেঞ্জ আছে। পরিকল্পনা করা হবে তখন বুঝতে পারব।

২০১১ আর ২০১৭ এর মধ্যে কতটা বদলেছেন আপনি?

সাকিব: সেটা আপনারা ভালো বলতে পারবেন…

টেস্ট থেকে ৬ মাসের ছুটির কী হবে?

সাকিব: দেখা যাক, কী হয়…

২০১৯ সাল থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ কার্যকর হলে বাংলাদেশ অনেক খেলা পাবে। এ নিয়ে ভেবেছেন?

সাকিব: ভবিষ্যত আমার জন্য অনুমান করা কঠিন। যেটা সামনে আছে সেটা নিয়েই চিন্তা করতে পারি। কী করলে কী হবে, অত বেশি চিন্তা করার সময় নেই।

টেস্ট অধিনায়কত্ব ফিরে পাওয়া কি প্রত্যাশিত ছিল?

সাকিব: আমি কোনো কিছু প্রত্যাশা করি না। কিছু ছেড়েও দেই না। আসলে ভালো, না আসলে ঠিক আছে।

জাতীয় দলের নেতৃত্ব কতটা উপভোগ করেন?

সাকিব: উপভোগের চেয়ে বেশি আমার কাছে মনে হয় এটা দায়িত্ব। দায়িত্বটি অবশ্যই চেষ্টা থাকবে সেরাভাবে যেন পালন করতে পারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT