চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাতাহাতির’ ম্যাচে জিতেছে মেক্সিকোই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ পূর্বাহ্ণ ২২, জুন ২০১৭
স্পোর্টস
A A
কনফেডারেশন কাপ

এবার নিউজিল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয়ে মাঠে ছেড়েছে মেক্সিকো। পিছিয়ে পড়েও ম্যাচ বাঁচানোটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে দলটি। কনফেডারেশন্স কাপে আগের ম্যাচে পর্তুগালের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ড্র নিয়ে মাঠ ছেড়েছিল কনক্যাকাফ অঞ্চলের চ্যাম্পিয়নরা।

তবে জয়-পরাজয় ছাপিয়ে দুদলের যুদ্ধংদেহী মনোভাব উত্তাপ ছড়িয়েছে ম্যাচে। শেষের দিকে রেফারিকে ম্যাচ বন্ধও রাখতে হয়েছে কিছু সময়।

ম্যাচের প্রথমার্ধে নিউজিল্যান্ডের প্রাধান্যটাই ছিল চোখে পড়ার মত। অধিনায়ক ক্রিস উডের গোলে ৪২ মিনিটে এগিয়ে যায় ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়নরা। বাকি তিন মিনিটে উড আরও দুটি সহজ সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান বাড়িয়ে বিরতিতে যেতে পারনি অল-হোয়াইটরা।

দ্বিতীয়ার্ধে ফিরেই খোলস থেকে বেরিয়ে আসে মেক্সিকো। ম্যাচের ৫৪ মিনিটে রাউল জিমিনেসের গোলে সমতায় ফেরে ১৯৯৯ সালের শিরোপাজয়ীরা।

ম্যাচের ৭২ মিনিটে নিউজিল্যান্ডের জালে জয়সূচক গোলটি জড়িয়েছেন অরিভে পার্লেটা মোরানেস।

এরপরই দুই দলের খেলোয়াড়রা অহেতুক ঠোকাঠুকিতে জড়িয়ে পড়েন। সেটি ঠেকাতে রেফারিকে হস্তক্ষেপ করতে হয়েছে বেশ কয়েকবার। এক পর্যায়ে শেষের অতিরিক্ত সময়ে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়লে রেফারি মিনিট চারেক ম্যাচ বন্ধ রাখতে বাধ্য হন।

Reneta

তবে শেষ পর্যন্ত ম্যাচে আর ফেরা হয়নি নিউজিল্যান্ডের। এই হারে টুর্নামেন্ট থেকেও ছিটকে গেল তারা। আর এক জয় এবং এক ড্রয়ে পর্তুগালকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল মেক্সিকো। দুই ম্যাচে ৪ পয়েন্ট তাদের। পর্তুগালেরও তাই। তবে গোল ব্যবধানে পিছিয়ে আছেন রোনালদোরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনফেডারেশন্স কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

জুলাই ৮, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যেসব বিষয় আলোচনা

জুলাই ৮, ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

জুলাই ৮, ২০২৬
ছবি: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন পর্যবেক্ষকদের পরামর্শকে গুরুত্ব দিচ্ছে ইসি: নির্বাচন কমিশনার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT