হাইতিতে বিক্ষোভাকারীদের একটি অংশের ওপর সরকারি গাড়ি তুলে দেয়া হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছে।
দেশটির পুলিশের দাবি, গাড়িটির একটি চাকা খুলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই বিক্ষোভকারীরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
দেশটির রাজধানীতে বিক্ষোভ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভর্তুকির মাধ্যমে দেশটির উৎপাদিত বিদ্যুৎ ভেনিজুয়েলায় বিক্রির অভিযোগ ওঠে বিগত সরকারের বিরুদ্ধে।
সেই দুর্নীতির বিরুদ্ধে দেশটির বর্তমান প্রেসিডেন্ট জোভেনাল মইস কোন তদন্তের ব্যবস্থা গ্রহণ না করায় তার পদত্যাগের দাবি ওঠে। তিনি পদত্যাগ না করায় সারাদেশে বিক্ষোভ শুরু হয়।
চতুর্থ দিনের মতো তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে এখন পর্যন্ত নিহত হয়েছে ৮ জন।








