চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকোর্টের রায়ে নদী পাচ্ছে আইনি অধিকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৯
আদালত
A A

ঐতিহাসিক এক রায়ে হাইকোর্ট তুরাগ নদীকে ‘লিগ্যাল পারসন’ বলে ঘোষণা করেছেন, যা দেশের সব নদ-নদীর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

উচ্চ আদালতের এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে এবার দেশের নদ-নদীর কিছু আইনি অধিকার স্বীকৃত হ‌বে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

বুধবার তুরাগ নদী রক্ষা সংক্রান্ত রিট মামলার রায়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ থেকে নদীর বিষয়ে এমন সিদ্ধান্ত আসে। আগামীকাল এ রায়ের বাকি অংশ ঘোষণা করবেন আদালত।

এর আগে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে করা এক রিটে তুরাগ নদীর অবৈধ দখলদারদের নাম ও স্থাপনার তালিকা হাইকোর্টে দাখিল করেছিল বিচার বিভাগীয় একটি তদন্ত কমিটি। ওই তদন্ত কমিটির দেয়া তালিকায় আসা প্রতিষ্ঠান ও ব্যক্তিরা পরে এ মামলায় পক্ষভুক্ত হন। পরে উভয় পক্ষের দীর্ঘ শুনানি নিয়ে হাইকোর্ট মঙ্গলবার রায় ঘোষণা শুরু করেন।

রায়ের আজকের অংশে হাইকোর্ট বলেছেন: ‘অবৈধ দখলদারদের দ্বারা প্রতিনিয়তই দেশের কম-বেশি নদী দখল হচ্ছে। অবৈধ স্থাপনা তৈরি করায় সঙ্কুচিত হয়ে পড়ছে নদী। নাব্যতা ও বেদখলের হাত থেকে নদী রক্ষা করা না গেলে বাংলাদেশ তথা মানবজাতি সঙ্কটে পড়তে বাধ্য। এসব বিষয় বিবেচনা করে তুরাগ নদীকে লিগ্যাল/জুরিসটিক পারসন হিসেবে ঘোষণা করা হলো।’

আদালত আরো বলেছেন: ‘মানবজাতি টিকে থাকার অন্যতম মাধ্যম হচ্ছে নদী। বিভিন্ন দেশের সরকার আইন প্রণয়ন করে নদীকে বেদখলের হাত থেকে রক্ষার চেষ্টা করছে। ঢাকার আশপাশে বহমান চার নদী রক্ষায় ইতঃপূর্বে আদালত নানা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। কিন্তু সেসব রায়ের নির্দেশনাগুলোর সঠিক বাস্তবায়নে বিবাদীরা কোনো পদক্ষেপ নেয়নি। তা নেওয়া হলে তুরাগ নদী রক্ষায় হাইকোর্টে আরেকটি মামলা করার প্রয়োজন হত না। শুধু যে তুরাগ নদী আক্রান্ত তা নয়, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা এবং বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত ৪৫০টি নদী অবৈধ দখলদারদের দ্বারা আক্রান্ত।’

Reneta

আজকের রায়ের বিষয়ে রিটকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বলেন: ‘আদালত আজ রায়ে আমাদের দেশের নদীগুলোকে জীবন্ত সত্তা, জুরিসটিক পারসন বা লিগ্যাল পারসন হিসেবে ঘোষণা করেছেন। এর মধ্য দি‌য়ে মানু‌ষের মত দেশের নদ নদীর কিছু আইনি অধিকার স্বীকৃত হবে।’

এ আইনজীবী আরো বলেন: আমাদের দেশের নদ-নদীগুলো যাতে জীবন্ত ও প্রবাহমান থাকতে পারে তা নিশ্চিতে এ রায়ের মাধ্যমে একটি বার্তা দিতে যাচ্ছে। যাতে করে ভবিষ্যতে আর কেউ যেন নদী দখল কিংবা দূষণের সাহস না করে।

ছবি: এস এম আশিকুজ্জামান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরাগ নদীনদীসেমি লিডহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT