মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে করা মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্টের দেয়া আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান এই আদেশ দেন। আদালতে পরীমণির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও সৈয়দা নাসরিন। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
আজকের এই আদেশের ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে পরীমনির বিরুদ্ধে করা মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে গত ১
আদেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ। সেই সাথে পরীমনির বিরুদ্ধে এই মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল প্রশ্নে রুল জারি করেন আদালত।
গত ৫ জানুয়ারি চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকা বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম। এর মধ্য দিয়ে ওই মামলার বিচার শুরু হয়।
গত বছরের ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।
র্যাবের জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধারের কথা বলা হয়।
পরীমনিকে গ্রেপ্তারের পর বার বার রিমান্ডে নেয়ার বিষয়ে রুল দেন হাইকোর্ট। একপর্যায়ে গত ৩১ অগাস্ট বিচারিক আদালত পরীমনিকে জামিন দেন। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান।








