চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকোর্টে হাজির করা হয়নি শিশু নীলকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
আদালত
A A

মায়ের কাছে ফেরত না দেয়া ২২ মাসের শিশু মৌসুম গাইন নীলকে আজ হাজির করা হয়নি হাইকোর্টে। আদালত এ সংক্রান্ত আদেশ এক সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করেছেন।

একই সঙ্গে নীলকে হাজিরের জন্য হাইকোর্টের আদেশ যথাযথ ব্যক্তিদের কাছে পৌঁছেছে কিনা তা জানাতে বলেছেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।

আদালতে নীলের মায়ের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক ও আইনুন্নাহার সিদ্দিকা।

গত ২০ ডিসেম্বর হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চ শিশু নীলকে ৭ জানুয়ারি হাইকোর্টে হাজির করতে আদেশ দিয়েছিলেন।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, ইসলাম ধর্মাবলম্বী ফরিদা ইয়াসমিন মনি’র সঙ্গে বিয়ে হয় সনাতন ধর্মাবলম্বী নিউটন গাইনের। কিন্তু বিয়ের পর ধর্মান্তরিত হয়ে স্ত্রীর ধর্ম গ্রহণ করে নিউটন গাইন। তার নতুন নাম হয় লিটন হোসেন। তবে এই বিয়ে মেনে নেয় না লিটন হোসেনের পরিবার।

এর মধ্যেই ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি এই দম্পতির কোল জুড়ে আসে একটি ছেলে সন্তান। যার নাম রাখা হয় মৌসুম গাইন নীল।

Reneta

একমাত্র ছেলে নীলকে একসময় প্রায়ই তার দাদির বাড়িতে নিয়ে যেত লিটন হোসেন। কিন্তু একপর্যায়ে দাদি বাড়ি নেওয়ার পর নীলকে আর তার মা ফরিদা ইয়াসমিন মনি’র কাছে ফেরত দেয়নি লিটন। এমনকি স্ত্রী ফরিদা ইয়াসমিন মনি’র সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সে।

একপর্যায়ে ছেলেকে ফিরে পেতে থানায় মামলা করেন মনি। পরবর্তীতে হাইকোর্ট রিট করেন। সে রিটের শুনানি নিয়ে গত ২০ ডিসেম্বর হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চ শিশু নীলকে ৭ জানুয়ারি হাইকোর্টে হাজির করতে নীলের চাচা ও দাদির প্রতি আদেশ দেন।

অবকাশকালীন বেঞ্চ না থাকায় নীলের বিষয়টি রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর ও বিচারপিতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চে আসে। এসময় আদালত এক সপ্তাহের জন্য আদেশের বিষয়টি মুলতবি করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসার খোঁজ নিয়েছে দূতাবাস

জুন ১১, ২০২৬

বিশ্বে প্রতি ৭০ জনে একজন বাস্তুচ্যুত, ঘরছাড়া মানুষ প্রায় ১২ কোটি

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT