চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকোর্টে জামিন আবেদন করেছেন দুদকের এনামুল বাছির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত
A A

পুলিশের ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ঘুষ লেনদেনের মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন দুর্নীতি দমন কমিশনের সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির।

বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এ এস এম আবদুল মোবিনের হাইকোর্ট হাইকোর্ট বেঞ্চে এ জামিন আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন বাছিরের আইনজীবী এম এম জামাল হোসেন।

এর আগে গত ২৩ জুলাই খন্দকার এনামুল বাছিরের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ।

গত ২২ জুলাই রাতে ঢাকার দারুস সালাম এলাকা থেকে বাছিরকে গ্রেপ্তার করে দুদকের একটি তদন্ত দল। এরপর তাকে রমনা থানায় রেখে ২৩ আগস্ট দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।

পুলিশের ডিআইজি মিজানের অবৈধ সম্পদের খোঁজে দুদক যে অনুসন্ধান করছিল,তার দায়িত্ব পেয়েছিলেন এনামুল বাছির।

সেই অনুসন্ধান চলার মধ্যেই ডিআইজি মিজান গত ৮ জুন দাবি করেন, বাছির তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। ডিআইজি মিজান দাবি করেন, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাছির যে ‘দুর্নীতিগ্রস্ত’, তা প্রমাণ করতে এই কাজ তিনি করেছেন। অন্যদিকে ঘুষ নেওয়ার কথা অস্বীকার করে বাছির বলেন, ‘সব বানোয়াট’।

Reneta

আলোচিত এই ঘুষের অভিযোগ ওঠার পর তাদের দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়। এরপর দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা গত ১৬ জুলাই তাদের দুজনের বিরুদ্ধে মামলা করেন।

এই মামলায় পুলিশ কর্মকর্তা মিজানকে গ্রেপ্তার দেখিয়েছিল দুদক। যিনি অবৈধ সম্পদ অর্জনের মামলায় আগে থেকেই কারাগারে রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনামুল বাছিরজামিনডিআইজি মিজানদুদকহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্ত্রীর ইচ্ছাপূরণে হেলিকপ্টার ভাড়া

পরবর্তী

রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে ব্যবসায়ীদেরও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে ব্যবসায়ীদেরও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

অক্ষয়ের বিপরীতে মানুষীর বলিউডে অভিষেক!

সর্বশেষ

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT