চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলের দাবিতে জগন্নাথের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

হলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা।ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালাও দিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।

সোমবার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে একটি মিছিল নিয়ে রায়সাহেব বাজারে অবস্থান নেয় কয়েক হাজার শিক্ষার্থী। এতে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। নাশকতার আশঙ্কায় রায়সাহেব বাজার ও আশপাশের এলাকায় দোকান বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা।

পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় শিক্ষার্থীদের জন্য আবাসিক হল নির্মাণের দাবি জানিয়ে আসছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই দাবিতেই গতকাল সোমবার সকালে স্মারকলিপি সহ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে রওনা হলে বিভিন্ন সড়কে তিনবার পুলিশি বাধার মুখে পড়ে তারা।

জজকোর্ট এলাকায় প্রথম ব্যারিকেড ভাঙে শিক্ষার্থীরা। এরপর রায় সাহেব বাজার মোড়ে। মিছিলটি নয়াবাজার মোড় পেরিয়ে বংশাল রোডের দিকে এলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট, জলকামান থেকে পানি ছিটিয়ে ও লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

শিক্ষার্থীরা জানায়, একটি মহিলা হলসহ ১৩টি হল থাকলেও প্রভাবশালীরা তা দখল করে রেখেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের হলের ব্যাপারে সহায়তা করছে না বলেও অভিযোগ তাদের।

Reneta

কেন্দ্রীয় কারাগারের পরিত্যাক্ত ওই জায়গায় ছাত্রাবাস নির্মাণের দাবিতে এই শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা লাগিয়ে ও সড়ক অবরোধ করে ধর্মঘট করছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ও বাহাদুর শাহ পার্ক এলাকাতেও মিছিল করে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT