চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের স্পাইডারম্যানেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ন ১১, জুলাই ২০১৯
বিনোদন
A A

২ জুলাই মুক্তি পেয়েছে ‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম। ৫ জুলাই ছবিটি বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পায়। ছবিটি নির্মাণ করেছেন জন ওয়াটস। স্পাইডারম্যান চরিত্রে আছেন টম হল্যান্ড। এটি এই চরিত্রে তার দ্বিতীয় ছবি। প্রথম ছবি ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল।

স্পাইডারম্যান চরিত্রে বিভিন্ন সময়ে অভিনয় করেছেন বেশ কয়েকজন তারকা। একনজরে দেখে নিন কারা পরেছিলেন এই সুপারহিরোর নীল-লাল পোশাকটি।

টোবি ম্যাগুইয়ার: স্পাইডারম্যানের প্রথম সিরিজে পিটার পার্কার এর ভূমিকায় ছিলেন টোবি ম্যাগুইয়ার। স্যাম রেইমি পরিচালিত স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির তিনটি ছবিতে স্পাইডারম্যান চরিত্রে ছিলেন টোবি। অসাধারণ অভিনয়ে দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিনি।

অ্যান্ড্রু গারফিল্ড: মার্ক ওয়েব নির্মিত ‘রিবুট’সিরিজ ‘দি অ্যামেজিং স্পাইডারম্যান’-এ স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করেন অ্যান্ড্রু গারফিল্ড। ২০০৭ সালে হলিউডে এলেও পিটার পার্কার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান অ্যান্ড্রু গারফিল্ড।

টম হল্যান্ড: ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এ স্পাইডারম্যান চরিত্রে অভিনেতা হিসেবে বেছে নেওয়া হয় টম হল্যান্ডকে। ছবিতে ১৫ বছরের পিটার পার্কারের চরিত্রে অভিনয় করেছেন ১৯ বছর বয়সের টম হল্যান্ড।

এছাড়াও যারা প্রস্তাব পেয়েছিলেন: আশির দশকে স্পাইডারম্যান চরিত্রে টম ক্রুজকে ভাবা হয়েছিল। তখন তার বয়স মাত্র ২০। টপ গান সিনেমাটি সাফল্য পেয়েছিল। পিটার পার্কার চরিত্রের জন্য তাকেই ‘পারফেক্ট’ ভাবছিলেন নির্মাতারা। কিন্তু সেই সময়ে আরেকটি সুপারহিরো সিনেমা ‘সুপারম্যান ৪’ মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। ফলে স্পাইডারম্যান সিনেমাটি নির্মাণ করা হয়না।

Reneta

টোবি ম্যাগুইয়ারকে পিটার পার্কার চরিত্রে নেয়ার আগে লিওনার্দো ডিক্যাপ্রিওকে নেয়ার কথা ভাবা হয়েছিল। তখন টাইটানিক মাত্র মুক্তি পেয়েছিল। সাফল্যে ভাসছিলেন ডিক্যাপ্রিও। স্পাইডারম্যান চরিত্রে অভিনয়ের জন্য রাজি হননি তিনি।

এছাড়াও স্পাইডারম্যান চরিত্রে বিভিন্ন সময়ে ভাবা হয়েছে জেক গাইলেনহাল, আসা বাটারফিল্ড এবং অ্যান্টন ইয়েলচিলকে। ইডিসেইজ

Jui  Banner Campaign
ট্যাগ: টম ক্রুজবক্স অফিসলিড বিনোদনস্পাইডারম্যানহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের, হুঁশিয়ারি বড় দলগুলোকে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কমার একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন উপলক্ষে ১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
নিহত হুজাইফা সুলতানা আফনান, ছবি: প্রতিনিধির পাঠানো ছবি।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আফনানের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT