চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান: বাংলাদেশে প্রশ্রয় পায়নি জঙ্গিবাদ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৪৭ অপরাহ্ন ৩০, জুন ২০১৯
সম্পাদকীয়
A A

বাংলাদেশের ইতিহাসে যদি কয়েকটি কলঙ্কজনক ঘটনা উল্লেখ করা হয়, তাহলে সেখানে হলি আর্টিজানের নারকীয় হামলার ঘটনা প্রথম দিকে থাকবে। ধর্মের উগ্রতাকে সামনে রেখে চালানো এই বর্বরোচিত হত্যাকাণ্ড বাংলাদেশকে যেভাবে অপূরণীয় ক্ষতির মুখোমুখি করেছিল, ঠিক তেমনই এখান থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছে।

২০১৬ সালের ১ জুলাই রমজানের ঈদকে সামনে রেখে সবাই যখন উৎসবমুখর পরিবেশে কেনাকাটায় ব্যস্ত, ঠিক তখনই একদল বিপথগামী ধর্মান্ধ তরুণ রাজধানীর হলি আর্টিজান বেকারিতে চালায় ইতিহাসের নারকীয় এক হত্যাযজ্ঞ।

হলি আর্টিজানে জিম্মি করে দেশি-বিদেশি মোট ২২ জনকে হত্যা করে ধর্মের নামে পথভ্রষ্ট জঙ্গিরা। নিহত বিদেশি নাগরিকদের অধিকাংশ বাংলাদেশে মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেয়ার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে বলে আমরা মনে করি।

বাংলাদেশ যে কখনোই সন্ত্রাসবাদ কিংবা জঙ্গিবাদের স্থান নয়, তা ওই হামলার পর বিশ্ববাসীকে নতুন করে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ। কারণ, ধর্মের নামে এই নারকীয় হত্যাকাণ্ড চালানো হলেও দেশের মানুষ তাকে কোনভাবেই সমর্থন করেনি, বরং হামলাকারীদের সন্ত্রাসী জঙ্গি হিসেবেই আখ্যায়িত করেছে। এমনকি সন্ত্রাসের বিরুদ্ধে প্রবল জনমতের কারণে এ ঘটনায় নিহত জঙ্গিদের পরিবার তাদের লাশ পর্যন্ত গ্রহণ করেনি।

এর পাশাপাশি এই ঘটনার পর জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারও কঠোর অবস্থান নিয়েছে। হলি আর্টিজানে হামলার পর জঙ্গি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সফল অভিযানে প্রায় সব শীর্ষ জঙ্গি নিহত হয়েছে। এতে মুখ থুবড়ে পড়েছে জঙ্গিবাদী কার্যক্রম। গর্ব করার মতো বিষয় হচ্ছে, জঙ্গিবাদের বিরুদ্ধে এই সম্মিলিত অবস্থানের কারণেই বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে রোল মডেল।

কিন্তু এই সফলতায় বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। কারণ, জঙ্গিবাদ এখন বিশ্বের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় কোনো দেশই জঙ্গিবাদের হুমকির আওতামুক্ত নয়। তাই জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি তরুণ সমাজ কেন বিপথগামী হয়ে জঙ্গিবাদের পথে পা বাড়াচ্ছে তার কারণ উদঘাটন করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে আরও বেশি সামাজিক প্রচারণা বৃদ্ধি করতে হবে।

Reneta

হলি আর্টিজান ও জঙ্গিবাদ বিষয়ে একটি জরিপের কথা জানিয়েছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট। হলি আর্টিজান হামলা পরবর্তি সময়ে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন সময় গ্রেপ্তার ২৫০ জনের মধ্যে এ জরিপ করা হয়েছে। এতে বলা হয়, জঙ্গিবাদে জড়িয়ে পড়া যুবকদের অধিকাংশই ইন্টারনেট থেকে উদ্বুদ্ধ হচ্ছে। ইন্টারনেট দুনিয়ায় যদিও এ ধরনের কার্যক্রম রুখে দেওয়া প্রায় অসম্ভব, তবুও এ বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

এক্ষেত্রে জঙ্গিবাদ যে কোন ধর্মই সমর্থন করে না, এই বিষয়টি সকল মানুষ বিশেষ করে তরুণ সমাজের কাছে আরও বেশি করে পৌঁছানো জরুরি। যাতে করে ধর্মের নামে তারা পথভ্রষ্ট হতে না পারে। এই বিষয়টি সরকারের একার পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয়। সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে এই সমস্যা মোকাবেলায়। হলি আর্টিজানে নারকীয় সন্ত্রাসী হামলায় নিহত সকলের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।

Jui  Banner Campaign
ট্যাগ: জঙ্গিবাদসম্পাদকীয়হলি আর্টিজান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: শহীদ ওসমান হাদি

হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বন্দরে আন্দোলন চলছে: নৌ উপদেষ্টা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT