চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান: ‘এখনও ইসরাতকে ফোন দেই, রিসিভ হয় না’

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৭:১৪ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A

‘এখনও ইসরাতকে ফোন দেই, কিন্তু অপর প্রান্ত থেকে আগের মতো আর সেই কল রিসিভ হয় না।’ অশ্রুসজল চোখে কথাগুলো বললেন হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত ইসরাত আখন্দের বন্ধু ফারহানা আনন্দময়ী।

যুক্তরাষ্ট্র থেকে গ্রীষ্মের ছুটিতে দেশে আসা ফারহানা মেয়ে অধরাসহ পরিবার নিয়ে গতকালই চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন। উদ্দেশ্য হলি আর্টিজানে নৃশংস হত্যাকাণ্ডের এক বছর পর বন্ধু ইসরাতসহ নিহতদের স্মরণ ও শ্রদ্ধা জানানো।

দুঃসহ সেই রাতের স্মৃতির কথা জানিয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, হামলার সময় গণমাধ্যম থেকে খবর জানার চেষ্টা করেছি, পরের দিন জানতে পারি সেখানে আমার বন্ধু ইসরাত আখন্দও জঙ্গি হামলায় নিহত হয়েছে।

‘এক বছর পার হবার পরও এখনও ইসরাতকে ভুলতে পারিনি, কখনো পারবো না। আমি জানি ও আর ফোন ধরবে না তারপরেও এখনো ইসরাতকে ফোন দেই। ওর নাম্বার ডায়াল করি।’

শুধু নিহতদের শ্রদ্ধা জানাতে নয় জঙ্গিবাদকে না বলতেও এখানে এসেছেন জানিয়ে ফারহানা আনন্দময়ী বলেন, ধর্মের নামে এদেশে এভাবে কোনো নৃশংস হত্যাকাণ্ড হতে পারে তা কখনোই আমার জানা ছিল না। ধর্মীয় পরিচয়, জাতিগত পরিচয় সব সময় আমি নিচের দিকে রাখি, আমার কাছে সব থেকে বড় পরিচয় হচ্ছে মানুষ। আমি আমার সন্তানদের এ শিক্ষা নিয়েই বড় করেছি। এর ফলে আমার সন্তানরা কারো সঙ্গে পরিচিত হলে ধর্মীয় পরিচয় জানতে চায় না।

ছবি: ওবায়দুল হক তুহিন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হলি আর্টিজান
শেয়ারTweetPin

সর্বশেষ

Tehran's warning to Washington

ওয়াশিংটনকে তেহরানের হুঁশিয়ারি

আগস্ট ৫, ২০২৬
ছবি: বরিশালে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা নিবেদন (সংগৃহীত)।

জুলাই অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের পথ অনুসরণ করে স্টেম শিক্ষায় এগোতে চায় বাংলাদেশ: ববি হাজ্জাজ

আগস্ট ৫, ২০২৬

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT