চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হল ছেড়েছেন জাবি শিক্ষার্থীরা, যানবাহন না পেয়ে ভোগান্তি

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
১১:৫৮ পূর্বাহ্ণ ২৮, মে ২০১৭
শিক্ষা
A A

অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর রোববার সকাল থেকে আবাসিক হল ছেড়েছেন শিক্ষার্থীরা। তবে হঠাৎ এমন সিদ্ধান্ত আসায় যানবাহন সংকটে ভোগান্তিতে পড়েছেন তারা। শনিবার দুপুর এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায় বহু শিক্ষার্থীকে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক জরুরী আদেশে সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে উপাচার্যের বাসভবন ভাঙচুর, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী লাঞ্ছিত হওয়ায় সিন্ডিকেট সভায় হল খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস ও পরীক্ষাসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখারও ঘোষণা দেয়া হয়।

উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ৪২ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপাচার্যের বাসভবনে আন্দোলনরত অবস্থায় তাদেরকে আটক করে আশুলিয়া থানার পুলিশ।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা জানিয়েছেন, শিক্ষকদের লাঞ্ছনা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও জয় বাংলা ফটকে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Reneta

শিক্ষার্থীরা  চ্যানেল আই অনলাইনকে জানান, তাদের অনেকের বাড়িই অনেক দূরে। এজন্য হঠাৎ করে বাসেরও টিকিট পাচ্ছেন না। অনেকে টিকেট পেলেও ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে।

সড়ক দুর্ঘটনায় নিহত দুই সতীর্থের পরিবারকে ক্ষতিপূরণ, নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বিকেল পাঁচটার দিকে অবরোধ পালনকারী শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে এক সাংবাদিক, বিশ্ববিদ্যালয় এর প্রধান নিরাপত্তা কর্মকর্তাসহ পাঁচ জন আহত হন। সেখান থেকে পিছু হটে উপাচার্য বাসভবন ফটকের তালা ভেঙে ভেতরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত কিছু শিক্ষার্থী উপাচার্যের বাসভবনে ভাঙচুরও চালায়।

রোববার বেলা এগারোটার দিকে শিক্ষার্থীরা ট্রান্সপোর্ট চত্বরে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলকে সঙ্গে নিয়ে উপাচার্যের সাথে দেখা করেন। এসময় আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা বলেন উপাচার্য।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

জুলাই ৮, ২০২৬
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রেললাইন ডুবে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের পর কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

জুলাই ৮, ২০২৬

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT