চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান ইপি’র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

জুলহাস-তনয়সহ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংঘটিত বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছেন দক্ষিণ এশিয়া বিষয়ক ইউরোপিয়ান পার্লামেন্টের (ইপি) প্রতিনিধি দলের প্রধান জিন ল্যাম্বার্ট। এছাড়াও মত প্রকাশের স্বাধীনতার মতো গণতন্ত্রের মূলনীতিগুলোতে শ্রদ্ধাবোধ নিশ্চিত করতেও সরকারের প্রতি আহবান জানান তিনি।

বাংলাদেশের সহিংস উগ্রপন্থার বিরুদ্ধে সরকার, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে বুধবারে প্রকাশিত বিবৃতিতে ল্যাম্বার্ট এই সকল খুনের সাথে জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনার আহবান জানান।

বিবৃতিতে সর্বশেষ দুই এলজিবিটি কর্মীকে (ইউএসএআইডি-এর কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়) হত্যার কথা উল্লেখ করে এদের মধ্যে একজন (জুলহাস মান্নান) যে বাংলাদেশের প্রথম এলজিবিটি ম্যাগাজিন (রুপবান) এর সম্পাদক ছিলেন তাও লেখা হয়।

বিবৃতিতে বলা হয়, গত বছরের ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকজন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি এবং ধর্মনিরপেক্ষ বা নাস্তিক লেখকদের জঙ্গিরা হত্যা করেছে। শুধু মাত্র এই মাসেই ২৫ এপ্রিলের হত্যাকাণ্ড ছাড়াও একজন আইন শিক্ষার্থী (নাজিমঊদ্দীন সামাদ) ও একজন ইংরেজি বিভাগের অধ্যাপককে (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করীম সিদ্দিকী) খুন করার কথাও উল্লেখ করা হয়।

আক্রান্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের প্রধান এই ধরনের সহিংসতার বিরুদ্ধে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে স্বাগত জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মার্কিন কর্মকর্তা খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬

ঢাকায় যুক্তরাষ্ট্রের পতাকা সম্বলিত ৫০টি বিশেষ রিকশা চালু

মে ২০, ২০২৬
ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ | Channel i News

ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ

মে ২০, ২০২৬

পল্লবীতে শিশু রামিসা হত্যা, ২ জন গ্রেফতার

মে ২০, ২০২৬
মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT