চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ ধসে পাকিস্তানে হোয়াইটওয়াশ সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

রোববারই বাংলাদেশের মাটিতে এশিয়ার সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। রেকর্ড না হলেও পাকিস্তানের মাঠে ৩৭০ করতে পারাটা অবিশ্বাস্য কীর্তিই হতো সাউথ আফ্রিকার জন্য। সেখানে যে ২২০ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই। অসম্ভবকে সম্ভব করার পথেও হাঁটছিলেন এইডেন মার্করাম আর টেম্বা বাভুমা। স্বপ্নটা শুরু করেছিল উঁকি দেয়ার। হঠাৎ এক ধসে ভেসে গেছে প্রোটিয়াদের সেই আশা। জয় দিয়ে সিরিজ ড্র করার পথ থেকে সরে পাকিস্তানের বিপক্ষে তারা হয়েছে হোয়াইটওয়াশ।

দুই টেস্টের সিরিজের শেষটি অর্থাৎ, রাওয়ালপিন্ডি টেস্টের শেষদিনে সাউথ আফ্রিকার জয়ের জন্য দরকার ছিল ৩৭০ রান। চতুর্থ উইকেটে ১০৬ রান তুলে লক্ষ্য ছোঁয়ার পথে দারুণভাবে এগোচ্ছিলেন মার্করাম-বাভুমা জুটি। ৮২তম ওভারে হাসান আলির ছোবলে ভাঙে জুটি, পরের ১০ ওভারের মধ্যে বাকি ৬ উইকেট হারিয়ে ২৭৪ রানে অলআউট কুইন্টন ডি ককের দল।

হাতে ৯ উইকেট নিয়ে পঞ্চম দিনের শুরু করেছিলেন মার্করাম ও রেসি ফন ডার ডুসেন। দিনের তৃতীয় বলে ডুসেনকে ৪১ রানে বোল্ড করে সাজঘরে পাঠান এই সিরিজেই নতুন রূপে ফেরা পেসার হাসান আলি।

ফ্যাফ ডু প্লেসিসকেও উইকেটে থিতু হতে দেননি হাসান। ৫ রানে সাবেক প্রোটিয়া অধিনায়ককে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পাকিস্তানি পেসার।

১৩৫ রানে তৃতীয় উইকেট হারানো সাউথ আফ্রিকাকে সেখান থেকে স্বপ্ন দেখাচ্ছিলেন মার্করাম, সঙ্গে বাভুমা। ৫৯ রান নিয়ে শেষদিনে নামা মার্করাম পঞ্চম সেঞ্চুরি তুলে ছুটতে থাকার পথেই আবারও ছোবল হাসান আলির।

২৪৩ বলে ১৩ চার ও ৩ ছক্কায় সাজানো মার্করামের ইনিংসকে থামান উইকেটের পেছনে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসবন্দি করে। পরের বলে রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ হাসানের চতুর্থ শিকার অধিনায়ক কুইন্টন ডি কক।

Reneta

৬১ রান করা বাভুমাকে ফিরিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন শাহিন শাহ আফ্রিদি। লেজের ব্যাটসম্যানদেরও ছেঁটে ফেলার কাজটা সেরেছেন তিনি। মাঝে জর্জ লিন্ডেকে নিজের পঞ্চম শিকার বানান হাসান।

দুই বছর আগে সাউথ আফ্রিকার বিপক্ষেই শেষ টেস্ট খেলা হাসান রাওয়ালপিন্ডি টেস্টে দু-ইনিংস মিলিয়ে নিয়েছেন ১০ উইকেট, হয়েছেন ম্যাচ সেরা। শাহিন শাহ আফ্রিদি নিয়েছেন ৪ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসহাসান আলি
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT