চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হইচইয়ের জন্য গিয়াসউদ্দিন সেলিমের ‘থ্রি কিসেস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

এবারই প্রথম নয়, এরআগেও ওয়েব সিরিজ নির্মাণ করেছেন ‘মনপুরা’ খ্যাত দেশের তারকা নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। আসছে ভালোবাসা দিবসকে সামনে রেখে আবারও ওয়েবের জন্য কাজ করতে যাচ্ছেন এই নির্মাতা।

জনপ্রিয় ওয়েব প্লাটফর্ম হইচই প্রতি বছরের ভালোবাসা দিবস উপলক্ষে ‘পাঁচফোড়ন’ শিরোনামে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সিরিজ নির্মাণ করে। পাঁচটির মধ্যে বাংলাদেশ থেকে দুজন এবং ভারত থেকে তিনজন নির্মাতা কাজ করেন। গেল বছর এই সিরিজের জন্য বাংলাদেশ থেকে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তৌকীর আহমেদ ও দীপঙ্কর দীপন। এ বছর দুটির মধ্যে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন গিয়াস উদ্দিন সেলিম এবং অন্যটি করবেন ‘ডুবসাঁতার’ খ্যাত নূরুল আলম আতিক।

গিয়াস উদ্দিন সেলিমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম হবে ‘থ্রি কিসেস’। চ্যানেল আই অনলাইনকে এই নির্মাতা জানালেন, আমার গল্পের নাম ‘থ্রি কিসেস’। ইতোমধ্যে এর স্ক্রিপ্ট গুছিয়ে ফেলেছি।

চলতি মাসের শেষের দিকে ‘থ্রি কিসেস’-এর শুটিং শুরু করবেন জানিয়ে সেলিম বলেন, শুটিংয়ের তারিখ চূড়ান্ত না করলেও চলতি মাসের শেষের দিকে শুটিং করার পরিকল্পনা রয়েছে। এটিতে অভিনয় করবেন স্বাগতা, মনির খান শিমুল, আহমেদ হাসান সানি ও অভিনেত্রী মিথিলার ছোট বোন মিশৌরী।

এদিকে মনপুরা ও স্বপ্নজালের পর নিজের তৃতীয় ছবি ‘পাপপুণ্য’র পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত আছেন গিয়াস উদ্দিন সেলিম। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিটিও আসছে ফেব্রুয়ারিতে মুক্তি দিতে চান নির্মাতা। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও শাহনাজ সুমী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গিয়াস উদ্দিন সেলিমপাপপুণ্যমনির খান শিমুললিড বিনোদনসিয়াম আহমেদস্বাগতাহইচই
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬

এত রান করে জিততে পারবে বাংলাদেশ?

জুন ১৯, ২০২৬

অর্ধেকের বেশি ব্যাংক কোনমতে টিকে আছে ,কঠোর না হলে সামনে অশনিসংকেত

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT