চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই’

শফিকুল ইসলামশফিকুল ইসলাম
৩:৫৬ অপরাহ্ণ ০৬, জুন ২০১৭
বাংলাদেশ
A A
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা

সড়ক-মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে শূন্যের কোটায় নিয়ে যেতে সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। একইসঙ্গে সড়কে শৃংখলা আনতে সরকার, মালিক, শ্রমিক, সর্বোপরি যাত্রীদের আরো বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

এছাড়া সরকার ঘোষিত ‘নিরাপদ সড়ক চাই দিবস’ এর মাধ্যমে জনগণ আরো বেশি সচেতন হবে বলে তারা মনে করেন।

দেশে বর্তমানে প্রায় ২২ হাজার কিলোমিটার সড়ক মহাসড়ক রয়েছে। দিনে দিনে এর পরিমাণ যেমন বাড়ছে তেমনি সড়কে বাড়ছে পরিবহনের চাপ। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা।

গত ১০ বছরে বাংলাদেশে বেশ কয়েকটি বড় সড়ক দুর্ঘটনায় নড়ে চড়ে বসেছে সরকার। এর মধ্যে চট্টগ্রামের মিরেরসরাইয়ে প্রায় অর্ধশত স্কুল শিক্ষার্থীর মৃত্যু আর মানিকগঞ্জে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনিরের মৃত্যু আলোচিত ঘটনা।

বেসরকারি তথ্য অনুযায়ী দেশে দিনে গড়ে প্রায় অর্ধশত মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হয়। আর দুর্ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা।

বাংলাদেশের সড়ক দুর্ঘটনার বেশিরভাগই ঘটে পরিবহনের যান্ত্রিক ত্রুটি, চালকের বেপরোয়া গতি, ওভারটেকিং এবং ত্রুটিপূর্ণ সড়কের কারনে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Reneta

এই অবস্থা থেকে উত্তরণে চলতি বছর থেকে ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার।

আসছে ঈদে যাতে সড়ক দুর্ঘটনা কম হয় সে জন্য মালিক, শ্রমিক এবং যাত্রীদের আরো সচেতন হওয়ার আহবান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT