চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যান্ডউইচ চুরির অভিযোগে স্লোভেনিয়ার এমপি’র পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A

স্যান্ডউইচ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়ালো স্লোভেনিয়ার এক সংসদ সদস্যের! শুনতে অবাক লাগলেও স্যান্ডউইচ খেয়ে বিল না দেয়ার বিষয়টি ‘চুরি’ হিসেবে গণ্য হয় সেখানকার জনগণের কাছে। শেষ পর্যন্ত এই চুরির অভিযোগেই পদত্যাগ করতে বাধ্য হলেন দেশটির এমপি দারি ক্রাজিক।

মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

জানা গেছে, এক সুপার মার্কেটে গিয়ে দোকানে স্যান্ডউইচের অর্ডার দেন দারি ক্রাজিক। একাধিকবার বলার পরও কর্মচারী তার কথা শুনতে পাননি। পরে বিরক্ত হয়ে তিনি নিজেই স্যান্ডউইচ নিয়ে খেয়ে দাম না দিয়ে চলে যান। পরে অবশ্য ফিরে এসে দাম পরিশোধ করেছেন।

Banglabid

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার পার্লামেন্টারি কমিটির এক বৈঠকে হাস্যোচ্ছলে সুপারশপের ঘটনার কথাটি বলেন দারি ক্রাজিক। তার সহকর্মীরাও ঘটনাটি শুনে বেশ মজা পান এবং হাসাহাসি করেন। কিন্তু পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হয়।

এরপর ক্রাজিকের দল এলএমএসের পার্লামেন্টারি অংশের প্রধান ব্রেনি গোলুবোভিচ ওই আচরণের নিন্দা জানান।

তিনি এই ধরনের কাজকে ‘অগ্রহণযোগ্য’ অভিহিত করে বলেন, সাংসদ হিসেবে ক্রাজিকের দায়িত্বজ্ঞানের পরিচয় দেওয়া উচিত ছিল। এলএমএসের উচ্চ নৈতিক মানদণ্ডের কথাও মাথায় রাখা উচিত ছিল তার।

Reneta

এমন পরিপ্রেক্ষিতে ঘটনা বেগতিক দেখে ক্রাজিক দুঃখ প্রকাশ করেন। পরে পার্লামেন্টের সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদত্যাগস্যান্ডউইচ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT