৪৬তম বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। বেদীতে পুস্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি। সে সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
রাষ্ট্রপতির পরই স্মৃতিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়েও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
এরপর দলের নেতাদের নিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।







