চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মৃতিগদ্য: তিনি বললেন, গল্পটা আগে জানতে হয় তারপর লিখতে হয়

মাহবুব রেজামাহবুব রেজা
১০:৪৭ পূর্বাহ্ন ২৪, মার্চ ২০২০
শিল্প সাহিত্য
A A
mahbub reza-story

mahbub reza-story

আমার লেখালেখি মূলত শুরু হয়েছিল হাসান হাফিজুর রহমানের কল্যাণে। তিনি তখন ঢাকা কলেজের ছাত্র আর আমি তখন ক্লাস নাইনের ছাত্র। হাসান হাফিজুর রহমানের সঙ্গে আমার সখ্য গড়ে ওঠার অন্যতম প্রধান কারণ ছিল ব্যাডমিন্টন খেলা। আমরা তখন বিকেল হলে পাকিস্তান মাঠে দল বেঁধে ব্যাডমিন্টন খেলতাম। শামসুর রাহমান, মুর্তজা বশীর, আলাউদ্দিন আল আজাদ, আমিনুল ইসলাম, মোহাম্মদ কিবরিয়াসহ আরও অনেকে ব্যাডমিন্টন খেলতে আসত। খেলার মাঠে আমরা তখন অনেক মজা করতাম। তখন ঢাকা শহরের আয়তনও ছিল খুব ছোট। সে সময় ফুলবাড়িয়া রেললাইন ক্রস করার মানে হল আমাদের সামনে যেন নতুন এক পৃথিবী উন্মোচিত হল।’

তথ্যসূত্র / আমরা অর্ধেক মুসলমান, অর্ধেক সেক্যুলার, অর্ধেক নন সেক্যুলার…- বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, সাপ্তাহিক ২০০০, বর্ষ ১৫, সংখ্যা ৩৫ পত্রিকাটির বিশেষ সংবাদদাতা হিসেবে লেখক,কথাসাহিত্যিক, শিল্পবোদ্ধা বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের একটি সাক্ষাৎকার নেয়ার জন্য তাঁর গুলশানের বাসায় যাই ২০১২ সালের নভেম্বর মাসের কোনো এক বিকেলে। অনেক কথা বললেন তিনি। অসম্ভব গুছিয়ে কথা বলার মানুষ। তাঁর ড্রয়িং রুমের বারান্দা থেকে গুলশান লেক পুরোটা দেখা যায়। রুমের দেয়ালে বিখ্যাত সব শিল্পীদের বিখ্যাত সব শিল্পকর্মের বাঁধানো ছবি। কার ছবি নেই সেখানে!

সাক্ষাৎকার শেষে আমি সাহস করে আমার একটা বই তাঁকে দিলাম। তিনি গল্পের বইয়ের নামটা দেখে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললেন, ইও নলো সো- অর্থ কি?

ইতালিয়ান ভাষায় এর মানে হলো,আমি জানি না। কিন্তু বলব কীভাবে! তাঁকে বুঝিয়ে বলার পর তিনি হেসে বললেন,নামটা ভালো।

দরজা পর্যন্ত এগিয়ে দিলেন- চলে আসার সময় তিনি যেন কি মনে করে আমাকে বললেন, ‘তুমি তো গল্প লেখো, তাই না?’

‘জি-‘ বলে থতমত খেলাম, তারপর দাঁড়িয়ে পড়লাম।
‘মানে,তুমি কিভাবে গল্পটা লেখো?’

Reneta

আমি তাঁর প্রশ্নে আসলেই থতমত খেয়ে যাই। তাঁকে দেখে মনে হলো একজন অগ্রজ তাঁর অনুজের কাছে জানতে চাইছেন সে কিভাবে গল্প লেখে। এরকম অভিজ্ঞতা আমার সেই প্রথম।

আমার সামনে দাঁড়িয়ে আছেন বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর – আমি তাঁর অনেক গল্পের, অনেক লেখার মুগ্ধ পাঠক।

আমি তাঁর প্রশ্নে সত্যি সত্যি ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলাম।
কি বলব তাঁকে!
সেদিন তাঁর প্রশ্নের বিপরীতে আমি আসলে কি বলেছিলাম তা পুরো মনে নেই তবে সম্ভবত এরকম কিছু বলেছিলাম, ‘ আগে গল্পটা ভাবি তারপর লিখি-‘

আমার কথায় তিনি হাসলেন, ‘ সমস্যাটা এখানেই- এখনকার গল্পে সেই ব্যাপারটাই ধরা পড়ছে। ভেবে গল্প লেখার কোনো সুযোগ নেই। গল্পটা আসলে ভাবার বিষয় না বুঝলে? গল্পটা আগে জানতে হয় তারপর লিখতে হয়। না জানলে গল্পটা লিখবে কোত্থেকে!’ বলে তিনি আমার দিকে তাকিয়ে একটা হালকা হাসি টেনে এনে আমাকে বিদায় দিলেন।

আমি বিদায় নিয়ে লিফটে ঢুকে পড়লাম। লিফট এসে নামল নিচে।সন্ধ্যা অতিক্রান্ত সময়ে রাস্তার পাশের চায়ের দোকানে চা খেতে খেতে আমার চোখে ভেসে উঠছিলেন তিনি আর তাঁর কথা বারবার আমার কানে এসে ঘাই মারছিল,’গল্পটা আগে জানতে হয় তারপর লিখতে হয়-‘

Jui  Banner Campaign
ট্যাগ: গল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT