চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথকে বল করতে হবে না, ভাবলেই খুশি লাগে স্টেইনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিজে দাঁড়িয়ে এদিক-ওদিক নড়াচড়া করেন বলে বোলাররা অধিকাংশ সময়ই বিভ্রান্ত হন! স্টিভেন স্মিথের মতো এমন একজন ব্যাটসম্যানকে বল করতে হবে না বলে খুশি ডেল স্টেইন। অজি তারকার প্রসঙ্গ টেনে এ মন্তব্যই করেছেন প্রোটিয়া পেস গ্রেট।

সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন স্টেইন। তবে ওয়ানডে এবং টি-টুয়েন্টি খেলে যাবেন বলে জানিয়ে রেখেছেন। সদ্য নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি আয়োজন বিগ ব্যাশেও।

ক্রিকেট ডটকম এইউকে স্টেইন বলেছেন, ‘আমি যখন মাইকেল ভন ও জ্যাক ক্যালিসের মতো ক্ল্যাসিক, টেকনিক্যালি নিখুঁত এবং দক্ষ ব্যাটসম্যানকে বল করেছি, তখনো আমার মনে হয়েছে তারা আউট হতে পারেন। কিন্তু শিবনারায়ণ চন্দরপল বা স্মিথের মতো ব্যাটসম্যান, যারা উইকেটের সামনে-পেছনে নড়েচড়ে প্রতিনিয়ত বিভ্রান্ত করেন, তখন বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে যায়।’

Banglabid

‘স্টিভ ক্রিকেটে এসে স্বাভাবিকভাবেই নিজের কৌশলের বিকাশ ঘটিয়েছেন, তিনি ক্রিজের ডানে, বামে এবং মাঝখানে নড়াচড়া করে বোলারদের বিভ্রান্ত করেন। বোলাররা আক্ষরিকভাবেই বুঝতে পারে না যে তাকে কোথায় বোলিং করতে হবে এবং যখন তারা (বোলারা) এটা করতে নিরন্তর চেষ্টা করছেন। তবে একই সময়ে স্মিথ ক্লাব বা দলে যেখানেই হোক না কেনো আপন মনে রান করে যাচ্ছেন।’

‘অদ্ভুত কৌশল’ অবলম্বনের জন্য স্মিথকে কৃতিত্ব দিয়ে স্টেইন আরও বলেছেন, ‘আমি খুব খুশি যে আমাকে তার বিরুদ্ধে আর কখনো টেস্ট ম্যাচ খেলতে হবে না, বল করতে হবে না। তিনি একজন দুর্দান্ত ব্যাটসম্যান।’

স্মিথের পাশাপাশি স্টেইন প্রশংসা করেছেন ডেভিড ওয়ার্নারের। বলেছেন, তিনি যত ব্যাটসম্যানকে বল করেছেন, তাদের মধ্যে অন্যতম সেরা ব্যাটসম্যান ওয়ার্নার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসস্টেইনস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT