চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথ-স্টার্কের ফর্মে ফেরার ম্যাচে হারল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ০৮, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। সেদিন অবশ্য চেনারূপে ছিলেন না স্টিভেন স্মিথ ও পেসার মিচেল স্টার্ক। দ্বিতীয় ম্যাচে স্মিথ-স্টার্ক ফর্মে ফিরেছেন, কিন্তু ম্যাচ হেরে গেছে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড একাদশের কাছে দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচে ৭ উইকেটে হেরেছে অজি একাদশ।

প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭৭ রান করে অস্ট্রেলিয়া। সাবেক অধিনায়ক স্মিথ ৭৭ বলে সর্বোচ্চ ৮৯ রান করেন। হাফসেঞ্চুরি করেন উসমান খাজা (৫৬) এবং গ্লেন ম্যাক্সওয়েল।

অন্যদের মধ্যে শন মার্শ ২৮ ও অ্যালেক্স ক্যারি ২২ ছাড়া উল্লেখ করার মতো রান করতে পারেননি কেউ।

অজি ইনিংসের জবাব দিতে নেমে ২.৪ চার ওভার এবং ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড একাদশ। উইল ইয়ং খেলেছেন ১৩০ রানের ইনিংস।

রান পেয়েছেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে থাকা টম ল্যাথামও। করেছেন ৬৯ রান। তার আগে অবশ্য হাফসেঞ্চুরি (৫৬) করে আউট হন ওপেনার জর্জ ওয়ার্কার।

Reneta

অস্ট্রেলিয়ার হয়ে বলে সফল স্টার্ক। পাঁচ ওভারে মাত্র ১৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন। তবে ১০ ওভারে ৫২ রান দিয়ে উইকেটশূন্য থাকেন জাই রিচার্ডসনের জায়গায় বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া কেন রিচার্ডসন। উইকেট পাননি বিশ্বকাপ স্কোয়াডের আরেক সদস্য নাথান লায়নও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেটলিড স্পোর্টসস্টার্কস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমার মৃত্যুদৃশ্য এত মানুষকে কাঁদাবে কল্পনাতেও ছিল না’

মে ৩, ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র দিচ্ছে সম্পূর্ণ অর্থায়িত উচ্চশিক্ষার সুযোগ!

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে: তথ্যমন্ত্রী

মে ৩, ২০২৬

কমিউনিটির উন্নয়নে একযোগে কাজ করবে স্পেন ও পর্তুগাল বাংলা প্রেসক্লাব

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT