চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথ-ওয়েডের সেঞ্চুরিতে শেষদিনের রোমাঞ্চের অপেক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

‘এমনটা কখনো হতে দেখিনি’ -লাঞ্চ বিরতির সময় মাইক হাতে বলছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। যাকে উদ্দেশ্য করে বলছিলেন, সেই স্টিভেন স্মিথের কথাটা তখনই শোনার কথা নয়! কারণ ৯৮ রানের পর একটু অপেক্ষায় রেখে তিনি চলে গেছেন ভোজন বিরতিতে!

বিরতির পরের ঘটনা, দর্শক সারিতে হাজার হাজার অস্ট্রেলিয়ান সমর্থক তখন অপেক্ষায়। সবাই যেন জানতেন অপেক্ষাটা হবে মধুর! একটা ভুলের প্রায়শ্চিত্ত হবে এমন মন্ত্রমুগ্ধ ব্যাটিংয়ে মধুর করে রাঙানো। ১২ মাসের জন্য নিষেধাজ্ঞায় বন্ধী রাখা গেছে, তাতে যে সামর্থ্যে ঝুল জমেনি সামান্যও।

বিরতি থেকে ফিরেই আবারও তাই মাইলফলকে স্মিথ। দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই ঝলসে উঠল তার ব্যাট। স্টুয়ার্ট ব্রডকে চোখ জুড়ানো এক কাভার ড্রাইভে চার মেরে পৌঁছে গেলেন তিনঅঙ্কের ঘরে। হয়ে গেল এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি! দুটি সেঞ্চুরির এমনই গুরুত্ব যে, এ দুইয়ে ভর করে ইংল্যান্ডকে তাদের মাটিতে চলতি অ্যাশেজের প্রথম টেস্টে হারিয়ে দেয়ার মঞ্চ গড়েছে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৪৮৭ করার পর ইনিংস ঘোষণা করেছে অজিরা। ইংলিশদের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ৩৯৮ রানের। প্রথম তিনদিন দাপট দেখানো রয়-স্টোকসের দলের জন্য এখন ম্যাচ বাঁচানোই কঠিন হয়ে উঠেছে!

প্রথম ইনিংসে ১৪৪ করেছিলেন স্মিথ। তাতেই ধন্য ধন্য পড়ে গিয়েছিল চিরপ্রতিপক্ষ ইংলিশ সমর্থকদের মাঝেও। ১২২ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পর সাবেক অধিনায়কের সেই ইনিংস সাহস যুগিয়েছিল অজিদের। এনে দিয়েছিল লড়াইয়ের পুঁজি।

সেই ইনিংসের পর স্মিথের ঝুলিতে দেখা মিলল আরও জাদুকরী মুহূর্তের। তৃতীয় দিন শেষ করেছিলেন ৪৬ রানে। চতুর্থ দিনের শুরুটা হওয়ার দরকার ছিল সাবধানী। প্রথম দিন থেকেই যে খেল দেখিয়েছে এজবাস্টনের উইকেট, তাতে চতুর্থ দিন ব্যাটসম্যানদের অগ্নিপরীক্ষা দিতে হবে সেটা বোঝা যাচ্ছিল। চতুর স্মিথ তাই শুরুতে উইকেট পড়লেন, থাকলেন সাবধানী, পরে খেললেন স্বাচ্ছন্দ্যেই। লাঞ্চের আগেই পৌঁছে গেলেন টেস্ট ক্যারিয়ারের ২৫তম শতকের দোরগোড়ায়।

Reneta

১৪৭ বলে ১০ চারে সেঞ্চুরির হাসি হেসেছেন অজি তারকা। ঢুকে গেছেন অ্যাশেজে অভিজাত অস্ট্রেলিয়ানদের এক সংক্ষিপ্ত তালিকায়। অ্যাশেজে এর আগে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ছিল কেবল চার অজির। ওয়ারেন ব্রেডলি (১৯০৯), আর্থার মরিস (১৯৪৬/৪৭), স্টিভ ওয়াহ (১৯৯৭) ও ম্যাথু হেইডেনের (২০০২/০৩) পর পঞ্চম ব্যাটসম্যান সেই তালিকায় ঠাই পেলেন স্মিথ।

সেঞ্চুরির পর তার উদযাপনটাও ছিল দেখার মতো! মাথার হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে সাজঘরের দিকে তাক করে যেন বোঝাতে চেয়েছেন ‘এই আমাকেই দূরে সরিয়ে রেখেছিলে তোমরা!’

সেঞ্চুরির পর আরও ৪২ রান যোগ করলে স্মিথকে থামাতে পেরেছেন ইংলিশ বোলাররা। ২০৭ বলে ১৪২ করার পর ক্রিস ওকসের বলে বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে যখন ফিরছেন, তখন স্মিথকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছে দুয়ো দেয়া কট্টর ইংলিশ সমর্থকরাও।

স্মিথের আড়ালে হয়তো ঢাকা পড়েছেন, কিন্তু ম্যাথু ওয়েডের ইনিংস সম্পর্কে না বললে অন্যায়ই হয়ে যায়! ট্রাভিস হেড ৫১ রানে ফিরে যাওয়ার পর স্মিথকে যোগ্য সঙ্গ দিয়েছেন, পরে নিজে তুলে নিয়েছেন তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ১৪৩ বলে ১৭ চারে ১১০ করার পর তাকে থামিয়ে দেন বেন স্টোকস।

বাকিদের মধ্যে টিম পেইন ৩৪, জেমস প্যাটিনসন ৪৮ বলে ২ চার ও ৪ ছক্কায় ঝটপট অপরাজিত ৪৭ ও প্যাট কামিন্স ৩৩ বলে অপরাজিত ২৬ রান করে লিড দ্রুত বাড়িয়ে নেন।

শেষবেলায় অবশ্য ৭ ওভার ব্যাট করে কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড, তুলেছে ১৩ রান। ররি বার্নস ৭ ও জেসন রয় ৬ রানে উইকেটে। পঞ্চম দিনে এজবাস্টনের চেনা উইকেটে তাদের দীর্ঘ কঠিন চ্যালেঞ্জই পাড়ি দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯লিড স্পোর্টসস্টিভেন স্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ২৫ জুন পর্যন্ত

জুন ১৮, ২০২৬

শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা

জুন ১৮, ২০২৬

তোমরা কি আমার অভাব বোধ করেছ: নেইমার

জুন ১৮, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর শান্তি কামনায় ইতিহাস গড়া উইসা

জুন ১৮, ২০২৬

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT