সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বরেণ্য সাংবাদিক শাহ আলমগীর। চ্যানেল আই সংবাদের শুরুতে তিনি ছিলেন প্রধান বার্তা সম্পাদক। এরপর বিভিন্ন টিভি চ্যানেলে বার্তা প্রধানের দায়িত্ব পালন করেছেন। কাজ করেছেন প্রথম আলোসহ বিভিন্ন্ জাতীয় দৈনিকে। সবশেষ মহাপরিচালক হিসেবে যোগ দেন প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ- পিআইবিতে। স্মরণসভায় তার গুণাবলী ও কর্মদক্ষতার স্মৃতিচারণ করেন সিনিয়র সাংবাদিকসহ বিশিষ্টজনেরা। স্মরণসভায় ছিলেন শাহ আলমগীরের পরিবারের সদস্যরাও।






