স্বৈরাচার প্রতিরোধ দিবস পালনে রাজধানীর শিক্ষা অধিকার চত্বরে অবস্থিত ‘শিক্ষা ও গণতন্ত্র স্মৃতি স্তম্ভ’ এ শ্রদ্ধা নিবেদন করেছেন ৮২ থেকে ৯০ এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
সেসময় বর্তমান প্রজন্মের কাছে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে ধরার তাগিদ দিয়ে, একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তারা।
১৯৮৩ সালের ১৪ই ফেব্রুয়ারি স্বৈরাচারবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। সে সময়ের এরশাদ সরকারের পতনও শিক্ষামন্ত্রী মজিদ খানের শিক্ষানীতি বাতিলের দাবিতে বিক্ষোভকারী ছাত্রদের ওপর ওইদিন গুলি চালায় পুলিশ। শহীদ হন জাফর, জয়নাল, দিপালী, কাঞ্চন-সহ অনেক নেতাকর্মী।
দিনটি স্মরণে রাজধানীর শিক্ষা অধিকার চত্বরে শিক্ষা ও গণতন্ত্র স্মৃতি স্তম্ভের শহীদ বেদীতে শ্রদ্ধানিবেদন করে বিভিন্ন রাজনৈতিক দল।
পরে আলোচনা সভায় বর্তমান শিক্ষা ব্যবস্থার ও সমালোচনা করেন ৮২ থেকে ৯০ এর ছাত্রনেতারা।







