চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যসেবা নিয়ে গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৭
বিনোদন
A A
স্বাস্থ্যসেবায় ‘আলোর মিছিল’ গানের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা

‘স্বাস্থ্যসেবায় আলোর মিছিল’ গানের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা

‘স্বাস্থ্যসেবায় আলোর মিছিল, আলোর মিছিল, বাংলাদেশের সফলতায় বিস্মিত বিশ্ব নিখিল’-সুবীর নন্দী, কোনাল আর সাব্বিরের গাওয়া একটি গান। ২০০৯ সাল থেকে স্বাস্থ্যসেবায় সরকারের অবদান নিয়ে লেখা হয়েছে গানটি। চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আজ বৃহস্পতিবার দুপুরে গানটির মোড়ক উন্মোচিত হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আইতে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস. এম. হারুন-অর-রসিদ, নিপসম–এর পরিচালক এবং গানটির গীতিকার ডা. বায়েজীদ খুরশীদ রিয়াজ এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গানটির প্রশংসা করে বলেন, ‘আমরা অর্জন ভুলে যাই। এই গানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন তুলে ধরা হয়েছে। আমি চাই গানটি বারবার প্রচার করা হোক, যেন প্রধানমন্ত্রীর অর্জনগুলো সম্পর্কে সবাই জানতে পারে।’

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘গান দিয়ে অনেক কিছু করা যায়। সেজন্যই বাঙালি গানকে এত ভালবাসে। যে গানকে ভালবাসে না, সে খুন করতে পারে। কে খুনি হতে চায় বলুন?’

‘আলোর মিছিল’ গানের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা
‘স্বাস্থ্যসেবায় আলোর মিছিল’ গানের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা

সংগীতশিল্পী সুবীর নন্দীর বলেন, ‘আমার পুরো সংগীতজীবনে এটি একটি উল্লেখযোগ্য গান। দেশের চাহিদা অনুযায়ী যেমন গান প্রয়োজন, এটি তেমনি একটি গান। সব শিল্পীদের পক্ষ থেকে আমরা তিনজন গানটি গেয়েছি।’

দেশের সবকটি টিভি চ্যানেলে গানটি বার বার প্রচার করার জন্য অনুরোধ করেছেন গুণী এই শিল্পী। গানটি নিয়ে বক্তব্য রেখেছেন সাব্বির এবং কোনাল। কোনালের বলেন, ‘চ্যানেল আই শুধু এন্টারটেইনমেন্ট নয় বরং ইনফোটেইনমেন্টের জন্য সবার দেখা উচিত।’

Reneta

স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইমেজ ভিশন গানটির ভিডিও নির্মাণ করেছে। গানের কথা লিখেছেন বায়জীদ খুরশীদ রিয়াজ, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু এবং নির্দেশনা দিয়েছেন মেহেদী হাসান বাবু।

বিস্তারিত দেখুন রোকসানা আমিনের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোনালচ্যানেল আইফরিদুর রেজা সাগরসাব্বিরসুবীর নন্দী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT