চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যমন্ত্রীর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৯
স্বাস্থ্য
A A
জাহিদ মালেক সংবাদ সম্মেলন স্থগিত

ফাইল ছবি

বিদেশ সফর সংক্ষিপ্ত করে জরুরি ভিত্তিতে দেশে ফেরার পরও সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আজকের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন আবার স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে সংবাদ সম্মেলন স্থগিত করার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানানো হয়নি।

দেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির মধ্যে বিদেশে ব্যক্তিগত সফরে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বুধবার মধ্যরাতে দেশে ফেরেন স্বাস্থ্যমন্ত্রী। যদিও তার ফেরার কথা ছিল ৪ আগস্ট।

দেশে ফিরেই ইতোমধ্যে বৃহস্পতিবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালে সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন মন্ত্রী। এরপর তিনি হাসপাতাল ঘুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সঙ্গে দেখা করলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

এরপর বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জাহিদ মালেকের বক্তব্য রাখার কথা ছিল। জরুরি তলবে মন্ত্রী সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন বলেই বুধবারের ব্রিফিং একদিন পিছিয়ে দেয়া হয়েছিল।

কিন্তু তারপরও হঠাৎ করেই আগে থেকে নির্ধারিত এ সংবাদ সম্মেলন স্থগিত করে দেয়া হলো।

Reneta

ডেঙ্গু পরিস্থিতি জটিল হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আর এ সংকটের মাঝেই ২৮ জুলাই সপরিবারে ব্যক্তিগত সফরে মালয়েশিয়ায় যান স্বাস্থ্যমন্ত্রী।

আগামী ৩ আগস্ট সেখান থেকে বাংলাদেশের পথে রওনা হয়ে ৪ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহিদ মালেক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT