চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নেই তাই ‘হারবালের’ রমরমা ব্যবসা

অমিত বণিকঅমিত বণিক
৩:০০ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৭
মতামত
A A

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা না মেলার যে খবর সম্প্রতি পত্রিকার পাতায় প্রকাশ হয়েছে, তা দুর্ভাগ্যজনক হলেও আমাদের জন্য কষ্টদায়ক। বস্তুত ঢাকার বাইরের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসকের অনুপস্থিতি নিয়ে নীতিনির্ধারণী পর্যায় থেকে নানা সময়ে অসন্তোষ, হুঁশিয়ারি ও পদক্ষেপ সত্ত্বেও পরিস্থিতি ভিন্ন। কটিয়াদীর সরকারি হাসপাতালটি তার খণ্ডচিত্র মাত্র।

সদ্য প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ শয্যার হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ চিকিৎসকের ২২টি পদ থাকলেও সেখানে ‘কর্মরত’ রয়েছেন ৭ জন। তবে কর্মস্থলে ‘উপস্থিত’ থাকেন আরও কম। চিকিৎসকদের বরাদ্দ পদ ও পদায়নের এই ফারাক নতুন নয়, আমরা সবাই জানি। তৃতীয় বিশ্বের একটি দেশের পক্ষে প্রয়োজন অনুযায়ী চিকিৎসক নিয়োগ সহজও নয়।

কিন্তু কটিয়াদীর চিত্রটা আরও উদ্বেগজনক এই কারণে যে, চিকিৎসকের অনুপস্থিতির সুযোগ নিয়ে সেখানে ‘হারবাল’ চিকিৎসা ব্যবসাও রমরমা চলছে। ফলে উপজেলার চার লাখ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। মনে রাখা জরুরী, প্রত্যন্ত ওই অঞ্চলের মানুষের জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রের বিকল্প কেবল হাতুড়ে চিকিৎসা ও ঝাড়ফুঁক।

তাতে যে স্বাস্থ্য ও প্রাণহানি ঘটে, তার দায় এই ‘হাসপাতাল’ সংশ্লিষ্ট বিভাগ এড়াতে পারে কি? জরুরি বিভাগে চিকিৎসক না থাকায় কোন নাগরিক যদি চিকিৎসা না পেয়ে বা ভুল চিকিৎসায় প্রাণ হারান, সেই দায় কি কর্তৃপক্ষের কাঁধেই বর্তায় না? আমরা অবিলম্বে দেখতে চাই, কর্তৃপক্ষ হাসপাতালটির সুষ্ঠু চিকিৎসা কার্যক্রম নিশ্চিত করেছে।

এক্ষেত্রে অবিলম্বে ২২টি না হোক, অন্তত অর্ধেক সংখ্যক চিকিৎসকের পদায়নের বিকল্প নেই। তারও চেয়ে জরুরি, পদায়নকৃত সকল চিকিৎসকদের কর্মস্থলে যথাযথ উপস্থিতি। অস্বীকার করা যাবে না, সরকার উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোতে অবকাঠামোগত উম্নয়নে মনোযোগী হয়েছে।

কিন্তু পর্যাপ্ত চিকিৎসকই যদি না থাকে; আধুনিক ভবন, ৫০ শয্যা- সবই চিকিৎসাপ্রার্থী জনসাধারণের জন্য উপহাস ছাড়া কিছু নয়। এ সংকট দূরীকরনে স্বাস্থ্যমন্ত্রীর  সুদৃষ্টি কামনা করছি।

Reneta

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT