মডেল হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকবার মাতিয়েছেন এসেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া।
একথা পুরনো হলেও নতুন খবর পিয়ার ফেসবুক থেকে জানা গেলো। পিয়া ‘ল্যান্ড ক্রুসার প্রাডো ২০১৬’ নতুন একটি গাড়ি উপহার পেয়েছেন তার স্বামীর কাছ থেকে। যার মূল্য এক কোটি ছাব্বিশ লাখ টাকা।
খুব পছন্দের মডেল থাকায় আজকেই পিয়ার স্বামী গাড়িটি তাকে গিফট করেছেন। এদিকে, গত মাসে পিয়া অভিনীত ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবির সাফল্য পাওয়ার পর থেকে বেশ মজায় দিন কাটাচ্ছেন পিয়া। আজ কক্সবাজার তো কাল থাইল্যান্ড। পরশু আবার ব্যক্তিগত কাজে ভারত যাবেন তিনি।






