চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা বিরোধীরা চাইবে না বাংলাদেশ এগিয়ে যাক: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিলো, তারা চাইবে না বাংলাদেশ এগিয়ে যাক। কিন্তু সব কিছু ছাপিয়ে এগিয়ে যেতে হবে।

মঙ্গলবার ২৬ এপ্রিল দুপুরে ভূমি ও ঘরহীন পরিবারের মধ্যে ৩২ হাজার ৯০৪টি বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পোড়াদিয়া আশ্রয়ণ প্রকল্প, বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার খেজুরতলা আশ্রয়ণ প্রকল্প, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি আশ্রয়ণ প্রকল্প এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার হাজীগাঁও আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর অনুষ্ঠানের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

যেসব মানুষের ঘর ছিল না, জমি ছিল না সেই ঠিকানাবিহীন পরিবারগুলো পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। পরিবারের দুই শতাংশ জমি ও একটি সেমি পাকা ঘর করে পেয়েছে ৩২ হাজার ৯০৪টি ভূমিহীন ও ঘরহীন পরিবার। ঈদের আগে এগুলোকে ‘ঈদ উপহার’ হিসেবে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ঘোষণা ‘মুজিব বর্ষে একটি মানুষও গৃহীন, ভূমিহীন থাকবে না’। সেই ঘোষণা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এসব ঘর নির্মাণ করা হয়। আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপে আরও ৬৫ হাজার ৬৭৪টি একক ঘর নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। তৃতীয় ধাপে বাড়িগুলোকে আরও টেকসই ও জলবায়ু-সহনশীল করতে সরকার খরচ বাড়িয়েছে এবং নকশায় পরিবর্তন এনেছে। এখন ভূমি ও গৃহহীনেরা ২ দশমিক ২ শতাংশ জমিসহ উন্নত মানের আবাস পাবেন।

বাড়িগুলোকে টেকসই ও দর্শনীয় করতে প্রতিটি বাড়ির জন্য খরচ ১ লাখ ৯১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা করা হয়েছে। বাড়িগুলোকে আরও টেকসই করার জন্য সরকার শক্তিশালী গ্রেট-বিম, লিন্টেল ও রিইনফোর্সড কংক্রিট কলাম (আরসিসি) পিলারবিশিষ্ট বাড়ি নির্মাণ করছে।

Reneta

প্রকল্পের প্রথম ও দ্বিতীয় ধাপে মোট ১ লাখ ১৭ হাজার ৩২৯টি একক বাড়ি তৈরি করা হয়েছে। চলতি অর্থবছর ২০২১-২২ পর্যন্ত ১ লাখ ৮৩ হাজার ৩টি বাড়ি বরাদ্দ করা হয়েছে। তৃতীয় ধাপের আওতায় চরাঞ্চলের জন্য বিশেষভাবে তৈরি প্রায় ১ হাজার ২৪২টি বাড়ি বরাদ্দ করা হয়েছে। ঘূর্ণিঝড় বা বন্যার মতো যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় রেখে ঘরগুলো যাতে অন্য জায়গায় স্থানান্তর করা যায়, সে জন্য বিশেষ নকশা করা হয়েছে।

আশ্রয়ণ প্রকল্পের অধীন ১৯৯৭ সাল থেকে চলতি অর্থবছর পর্যন্ত মোট ৭ লাখ ৮ হাজার ৩টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পুনর্বাসিত মানুষের সংখ্যা ৩৫ লাখ ৪০ হাজার ১৫ জন (একটি পরিবারে আনুমানিক পাঁচজন ব্যক্তি হিসাবে)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশ্রয়ণ প্রকল্পপ্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রীর ঈদ উপহার
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT