চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসে লাল সবুজে সজ্জিত রিয়াদের কিংডম টাওয়ার

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৩:৪৭ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২২
প্রবাস সংবাদ
A A

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদের আইকনিক কিংডম টাওয়ারকে গতকাল সন্ধ্যায় লাল সবুজ আলোয় সজ্জিত করা হয়।

রিয়াদে বসবাসরত বাংলাদেশি অভিবাসীগণ আনন্দ উৎসাহ নিয়ে এ আলোক সজ্জা উপভোগ করেন।

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই প্রথমবারের মত রিয়াদের কিংডম টাওয়ারকে লাল সবুজ আলোয় সজ্জিত করা হয়। এ উপলক্ষ্যে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) সৌদি আরবে বসবাসরত প্রায় ২৫ লক্ষ বাংলাদেশি অভিবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি প্রবাসীদের সৌদি আরবে দেশের ভাবমূর্তি বৃদ্ধির আহ্বান জানান।

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। দুদেশের মধ্যে ব্যবসা, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।

রাষ্ট্রদূত প্রবাসীদের মহান মুক্তিযদ্ধের চেতনায় বাংলাদেশের রূপকল্প ২০৪১ বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করারও আহ্বান জানান তিনি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসকেও লাল সবুজ আলোয় সজ্জিত করা হয়। এছাড়া সৌদি আরবের বহুল প্রচারিত ইংরেজি পত্রিকা ‘আরব নিউজ’ ও আরবি পত্রিকা ‘ওকাজে’ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ হয়।

Reneta

উল্লেখ্য সৌদি আরবের কিংডম টাওয়ারটি একশত তলা উচ্চতা বিশিষ্ট। যা ২০০২ সালে নির্মাণ সম্পন্ন হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াদ
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT