কুকিং এসোসিয়েশনের উদ্যোগে স্বল্প আয়ের পরিবারের নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার কার্যক্রম শুরু হয়েছে ফরিদপুরে।
কুকিং এসোসিয়েশন এবং আরএফএলের সহায়তায় এ কর্মসূচিতে বাজারের চাহিদা মাফিক বিভিন্ন রান্না এবং বাজারজাতকরণের কৌশল শেখানো হয়েছে। প্রশিক্ষিত রাঁধুনীদের মধ্যে প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করাও হয়েছে।
এসোসিয়েশনের সভানেত্রী বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসীর নেতৃত্বে প্রশিক্ষণ দেন সহসভানেত্রী মনিরা পারভীন এবং সাধারণ সম্পাদিকা মেহেরুন নিসাসহ সমিতির সদস্যরা। বক্তব্য রাখেন আরএফএলের মার্কেটিং বিভাগের প্রধান আরাফাতুর রহমান।







