বহু জল্পনা-কল্পনা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে অবশেষে আশা-প্রত্যাশার ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামীকাল ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পযন্ত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রায় ৪০ হাজারের অধিক ভোটারের বিপরীতে এবার ডাকসু নির্বাচনের প্রার্থী হয়েছেন ২২৯ জন। হল সংসদগুলোতে প্রার্থী হয়েছেন ৫৬০ জন। ডাকসুতে পদের সংখ্যা ২৫টি (১২টি সম্পাদকীয় ও ১৩ সদস্য। হল সংসদে ১৩টি পদ (৯টি সম্পাদকীয় ও ৪টি সদস্য পদ)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে ডাকসু নির্বাচন অবাধ ও সুুষ্ঠু হবে এবং যোগ্য প্রার্থী বিজয়ী হবেন। যারা প্রশাসনের সঙ্গে একিভূত হয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্য অবদান রাখবেন।







