চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার’ স্টোকস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বেন স্টোকসকে ‘স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার’ হিসাবে বেছে নিল ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন- বিবিসি। রোববার ইংলিশ অলরাউন্ডারের হাতে তুলে দেয়া হয় বছরের সেরা ক্রীড়া ব্যক্তিত্বের ট্রফি। চলতি বছরটা অসাধারণ কেটেছে স্টোকসের। স্টোকসের ইংল্যান্ড বিশ্বজয়ের জন্য বছরের সেরা দল নির্বাচিত হয়েছে।

দেশকে প্রথমবার বিশ্বকাপ জেতানোয় শুধু গুরুত্বপূর্ণ অবদানই রাখেননি স্টোকস, ঘরের মাঠে অ্যাশেজে হেডিংলি টেস্টে খেলেছিলেন মহাকাব্যিক ইনিংস। তার অপরাজিত ১৩৫ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ড এক উইকেটে জিতে নিয়েছিল হেডিংলি টেস্ট।

অ্যাশেজ সিরিজে তাতে সমতায় ফিরেছিলেন জো রুটরা। অ্যাশেজে ব্যাট হাতে ৪৪০ রান করার পাশাপাশি স্টোকসের ঝুলিতে এসেছিল ৮ উইকেট। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের সঙ্গে যুগ্মভাবে সিরিজের সেরাও হন তিনি।

বিবিসির ‘স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে স্টোকসের সঙ্গে মনোনীত হয়েছিলেন ছয়বারের ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনও। স্টোকসের কাছে ট্রফি খুইয়ে দুয়ে শেষ করেন তিনি। ছিলেন স্প্রিন্টার ডিনা অ্যাশার-স্মিথ।

পুরস্কার পেয়ে স্টোকস বলেছেন, ‘যদিও এটা ব্যক্তিগত পুরস্কার। কিন্তু আমি টিম স্পোর্টের সঙ্গে যুক্ত। এই বিশেষ মুহূর্তটা দলের বাকি সতীর্থ, ব্যাকরুম স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে ভাগ করে নিতে চাই। তারা না থাকলে আজ এখানে এসে দাঁড়াতে পারতাম না।’

অ্যান্ড্রু ফ্লিনটফ ২০০৫ সালে শেষবার ক্রিকেটার হিসাবে বিবিসির সেরা ক্রীড়া ব্যক্তিত্বের সম্মান পেয়েছিলেন। ১৪ বছর পর স্টোকস এই পুরস্কার পেলেন কোনো ক্রিকেটার হিসেবে।

Reneta

১৯৫৪ থেকে বিবিসি পুরস্কারটি দিচ্ছে। এখনো পর্যন্ত স্টোকসকে নিয়ে পাঁচজন ক্রিকেটার এ সম্মাননা পেলেন। বাকিরা হলেন- জিম লেকার (১৯৫৬), ডেভিড স্টিল (১৯৭৫), ইয়ান বোথাম (১৯৮১) ও ফ্লিনটফ (২০০৫)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্রাম জন্য জন্মস্থান রোসারিওতে ফিরেছেন মেসি

জুলাই ২২, ২০২৬

মার্কিন হামলায় তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

জুলাই ২২, ২০২৬
বৃষ্টির মধ্যে ফুলের ঝোপের দৃশ্য, ঝরঝর বৃষ্টি পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে দফায় দফায় বৃষ্টির আভাস

জুলাই ২২, ২০২৬

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT