চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনে ১০ লাখ ছাড়ালো শনাক্তের সংখ্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৬ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

স্পেনে নতুন করে বাড়তে থাকা করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। পশ্চিম ইউরোপের প্রথম কোনো দেশ হিসেবে এই সংখ্যা অতিক্রম করলো স্পেন।

বুধবার ২৪ ঘণ্টায় দেশটিতে ১৬ হাজার ৯৭৩ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়। মৃত্যুবরণ করে ১৫৬ জন।

জানুয়ারিতে প্রথম দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৯৫ জন।

যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া ও অস্ট্রেলিয়ার পর আক্রান্ত শনাক্তে ষষ্ঠ অবস্থানে রয়েছে স্পেন। গত কয়েক মাসে ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। আক্রান্তের হারের পাশাপাশি হাসপাতালে রোগীর সংখ্যা কমাতে দেশগুলোর সরকার নতুন নতুন কঠোর নিয়ম জারি করছেন।

করোনাভাইরাস সংক্রমণের প্রথম মাসেই বেশ আক্রান্ত দেখা দেয় স্পেনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বেশ কিছু কঠোর পদক্ষেপ জারি করা হয়। শিশুদের বাইরে যাওয়াও নিষিদ্ধ করা হয়।

পরে আক্রান্তের সংখ্যা কমে আসলে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মতোই নিয়ম শিথিল করে স্পেন।  অনেক রাজনীতিবিদ অর্থনীতি পুনরুদ্ধারে পর্যটকদের প্রবেশাধিকার দেওয়ার পক্ষেও মত দেয়।

Reneta

কিন্তু আগস্টের শেষে দৈনিক আক্রান্তের সংখ্যা দিনপ্রতি ১০ হাজার হয়ে যায়। হাসপাতালে ভর্তির সংখ্য বেড়ে যায় ২০ শতাংশ। বেড়ে যায় মৃত্যুও। মঙ্গলবার একদিনেই দেশটিতে মৃত্যু হয় ২১৮ জনের। স্পেনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩৬৬ জনের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নিয়ে দুইভাগে বিভক্ত আইনজীবীরা। এই মাসের শুরুতে মাদ্রিদে আংশিক লকডাউন দেওয়া হয়। পরে স্প্যানিশ সরকার সেখানে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করার নির্দেশ দেয়।

বৃহস্পতিবার স্পেনের স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় নেতাদের সাথে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৪ কোটি ১৪ লাখ মানুস এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ১১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

জুলাই ১২, ২০২৬

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT