চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থল সীমান্তের পর তিস্তার পানি বন্টন নিয়ে আশাবাদী কূটনীতিকরা

পান্থ রহমানপান্থ রহমান
৫:৩৫ পূর্বাহ্ণ ০৮, মে ২০১৫
বাংলাদেশ
A A

ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর সদিচ্ছা এবং দক্ষতাকে স্থল সীমান্ত বিল পাসের বড় কারণ মনে করেন প্রবীণ কূটনীতিক হুমায়ুন কবীর। এই দৃঢ়তা এবং বাংলাদেশ-ভারতের কূটনৈতিক তৎপরতার ধারাবাহিকতায় তিস্তার পানি বন্টন চুক্তি নিয়েও আশাবাদী তিনি। বলেছেন, পানি বন্টনের সুখবর নিয়েই মোদির ঢাকা সফরে আসা উচিত।

দীর্ঘ ৪১ বছরের অপেক্ষার অবসান হয়েছে বৃহস্পতিবার। ৭৪’এ সই হওয়া মুজিব-ইন্দিরা চুক্তি অবশেষে অনুসমর্থন করেছেন ভারতের লোকসভার সদস্যরা। সংবিধান সংশোধন করে ভারতের রাজনৈতিক নেতৃত্ব সমাধান দিয়েছে ঝুলে থাকা স্থলসীমান্ত সমস্যার। বাংলাদেশের কূটনীতিক মহল বলছে, এ সিদ্ধান্ত ইতিবাচক এবং এখান থেকেই অগ্রগতির পরের ধাপ শুরু হওয়া উচিত।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর বলেন, এই অনুসমর্থন সম্পন্ন হয়ে গেলে বাংলাদেশ আর ভারতের জল, স্থল ও আকাশের সীমানা নিষ্পত্তি হয়ে যাবে। এটা নি:সন্দেহে একটা ইতিবাচক কাজ।

স্থলসীমান্ত বিলের মতো তিস্তার পানি বন্টনের সুখবর নিয়েই নরেন্দ্র মোদি ঢাকা সফর করবেন বলে আশা করেন তিনি। বলেন, এখানে যে সরকারই থাকুক, বাংলাদেশ ভারতের মধ্যে সহযোগিতার সম্পর্ক থাকতে হবে, সেই আশাই আমরা করি। স্থলসীমান্ত চুক্তির ব্যাপারে তিনি যে সদিচ্ছা এবং দক্ষতা দেখিয়েছেন সেই একই ধরনের সদিচ্ছা ও দক্ষতা তিস্তার পানি চুক্তির ব্যাপারেও দেখান তাহলেই সফল হবেন। আর আমরাও তাহলে বাংলাদেশের পক্ষ থেকে সেটাকে শুভেচ্ছা জানাবো। তবে সেটা দ্রুত হোক সেটাই আমরা চাই।

বাংলাদেশের কাছ থেকে ট্রানজিট সুবিধা চেয়ে লোকসভা সদস্যদের দাবির কথা উল্লেখ করে এ কূটনীতিক বলেন, অমীমাংসিত বাকি ইস্যুগুলো নিয়ে দেন-দরবারে বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা দেখানো উচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছিটমহলতিস্তার পানি বন্টন চুক্তিবাংলাদেশ ভারত সীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়ন বিষয়ে যে ‘সুখবর’

জুন ১১, ২০২৬
ছবি: জাতীয় বাজেট ২০২৬-২৭

বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

জুন ১১, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

জুন ১১, ২০২৬

রাতে পর্দা উঠছে বিশ্বকাপের, যা কিছু জানার আছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT