চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থগিত থাকবে চ্যানেল আইয়ের ‘আই স্পোর্টস’ প্রচার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২০
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশ’সহ বিশ্ব ক্রীড়াঙ্গনে চলছে স্থবিরতা। দেশে-বিদেশে বন্ধ আছে সব ধরনের খেলাধুলা। বৈশ্বিক মহামারীর এ সময়ে স্থগিত থাকবে চ্যানেল আইয়ের ক্রীড়া বিষয়ক বিশেষ আয়োজন ‘আই স্পোর্টস’র প্রচার।

আগামী ৩১ মার্চ পর্যন্ত ক্রিকেট, ফুটবলসহ দেশের সব ধরনের খেলাধুলার আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ঘরোয়ার পাশাপাশি আন্তর্জাতিক কোনো ইভেন্টের আয়োজনও হবে না।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর আয়োজন এশিয়া ও বিশ্ব একাদশের দুটি টি-টুয়েন্টি আগেই স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার জানানো হয়েছে মার্চের শেষ নাগাদ পাকিস্তান সফরে যাবে না টাইগাররা। বাংলাদেশ ফুটবল দলের বিশ্বকাপ বাছাই স্থগিত হয়ে গেছে। দেশের অন্যান্য ক্রীড়া ইভেন্টগুলোও বন্ধ আছে।

Banglabid

একই অবস্থা বিশ্ব ক্রীড়াঙ্গনেও। ইউরোপের জনপ্রিয় লিগগুলো বন্ধ। মেসিদের লা লিগা, রোনালদোর সিরি আ, নেইমারদের ফ্রেঞ্চ লিগ ওয়ান, সালাহদের ইংলিশ প্রিমিয়ার লিগ স্থগিত আছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলাও বন্ধ।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আইপিএল আসর পিছিয়েছে। ক্রিকেটে দ্বিপাক্ষিক সব সফরই স্থগিত। টেনিসে এটিপি ট্যুর, রেসিংয়ে ফর্মুলা ওয়ান, বাস্কেটবলে এনবিএ’র মতো বিশ্বব্যাপী সব খেলাধুলাতেই প্রভাব পড়েছে করোনাভাইরাসের। ২০২৩ কাতার ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের লড়াইও স্থগিত।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে কতটা সময় গড়িয়ে যাবে বলা যাচ্ছে না। বিশ্বের সব সেক্টরের মতো ক্রীড়া ক্যালেন্ডারেও বড় দাগ যে রেখে যাবে মরণঘাতী ভাইরাসটি, তা ইতিমধ্যেই স্পষ্ট। সবকিছুর পর অপেক্ষা মাঠের লড়াই মাঠে ফেরার। সঙ্গে ফিরবে চ্যানেল আইয়ের ক্রীড়া বিষয়ক বিশেষ আয়োজন ‘আই স্পোর্টস’ও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আই স্পোর্টসকরোনা ভাইরাসচ্যানেল আই
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT