চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর ভূত তাড়াতে সর্বস্ব দিয়ে হাতি ক্রয়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, লালমনিরহাট
A A

স্ত্রীর প্রতি বিরল ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন একজন দিনমজুর কৃষক! লালমনিরহাটের দুলাল চন্দ্র তার অসুস্থ স্ত্রীকে সুস্থ করে তুলতে সকল জমিজমা বিক্রি করে কিনে এনেছেন একটি বিশাল হাতি।

এমন বিরল ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কৃষকের হাতি দেখতে প্রতিদিন হাজার হাজার কৌতুহলী মানুষের ভিড় জমেছে।

ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের রতিধর দেউতি গ্রামে। তুলসী রানীকে ভালো করতে নিঃস্ব স্বামী দিনমজুর দুলাল।

লালমনিরহাট সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের রতিধর গ্রামে দেখা যায়, দিনমজুর দুলালের বাড়িতে হাতির পা দেখে হাজারো জনতার উপচে পড়া ভিড়।  দুলালের সঙ্গে তুলসী রানীর বিয়ে হয় ২০ বছর আগে। দীর্ঘ ২০ বছর ছিলো না তাদের সংসারে বিরোধ। দুলাল চন্দ্রের ৪ বিঘা জমিতে ধান চাষ করে চলে সংসার।

ভালোই চলছিলো সবকিছু। কিন্তু আচমকা একদিন তাদের সংসারে ভর করে ভূতের আছর! বউ তুলসীর ওপর কথিত ভূতের আছর হলে তুলসী রানী অসুস্থ হয়ে পড়েন। তাকে সুস্থ করতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হন স্বামী দুলাল চন্দ্র রায়। তুলসীর কাছে সেই ভূত নানান দাবি করতে থাকে। প্রথমে দাবি ছিলো, হাঁস জবাই করা। পরে দাবি করে একটি ঘোড়া। স্বামী দুলাল এক বিঘা জমি বিক্রি করে কিনে আনেন একটি ঘোড়া। কিন্তু ঘোড়া কেনার পরও ভূত যায়নি।  তুলসী দিনে দিনে আরও অসুস্থ হয়ে পড়েন। ভূত এবার দাবি করে বসে একটি হাতি আনতে হবে।

অবশেষে দুলাল ভূত তাড়িয়ে স্ত্রীকে সুস্থ করে তুলতে ৩ বিঘা জমি বিক্রি করে কিনে আনেন একটি হাতি।

Reneta

এই হাতি কিনতে তাকে খরচ করতে হয়েছে ১৬ লাখ ৫০ হাজার টাকা। জমি বিক্রি করেও কাজ হয়নি, করতে হয়েছে ধার দেনা। বিক্রি করতে হয়েছে বাড়ির গাছ। এমনকি বন্ধক রাখা হয় বসবাড়িও। সিলেট থেকে কিনে আনা হয় এই হাতি।

দুলাল চন্দ্রের বাড়িতে হাতি দেখে হতবাক এলাকার লোকজন। প্রতিদিন ভিড় জমছে তাদের বাড়িতে। সর্বত্র চলছে আলোচনা। স্ত্রীর প্রতি দুলাল চন্দ্রের বিরল ভালোবাসার গল্পে এখন মুখরিত এলাকা।

এই বিষয়ে দুলাল চন্দ্র জানান, আমার স্ত্রীকে ভূতে ধরলে এটা করতে হয়েছে তাকে সুস্থ করে তুলতে। হাতিটি সিলেট থেকে ১৬ লাখ ৫০ হাজার টাকা দিয়ে কিনে এনেছি। তার জন্য আমার সমস্ত জমিজমা, গাছপালা বিক্রি করে দিতে হয়েছে। ভিটাবাড়িও বন্ধক রেখেছি।

নিজের প্রতি স্বামীর এমন বিরল ভালোসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্ত্রী তুলসী রানী।

Jui  Banner Campaign
ট্যাগ: ভূতলালমনিরহাটহাতি
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT