চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ট্রিট ফুড বিক্রেতাদের প্রশিক্ষণ দিবে ট্যুরিজম বোর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ০২, মে ২০১৭
অর্থনীতি
A A

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, স্ট্রিট ফুডের সৌরভ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ে যেমন পর্যটনকে বিকশিত করে তেমনি দেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখে।তাই এই খাবার বিক্রেতাদেরকে স্বাস্থ্য সম্মত উপায়ে পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)।

মঙ্গলবার  পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বিটিবি ও পর্যটন বিষয় ম্যাগাজিন ‘পর্যটন বিচিত্রা’ আয়োজিত পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসস্মত খাবার বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী দিনে প্রায় ১০০ জন স্ট্রিট ফুড বিক্রেতা এ প্রশিক্ষণে অংশ নিয়েছে।

বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী বলেন, পর্যটন ও স্ট্রিট ফুড একই সুতোয় গাঁথা। বেশিরভাগ পর্যটক সাশ্রয়ী মূল্যে রকমারি খাবারের স্বাদ নিতে স্ট্রিট ফুডকে বেছে নেন, তাই স্ট্রিট ফুডের সৌরভ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ে যেমন পর্যটনকে বিকশিত করছে তেমনি দেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখছে।

রাশেদ খান আরও  বলেন, ঢাকাতে প্রতিদিন প্রায় ৬০ লাখ মানুষ স্ট্রিট ফুড গ্রহণ করছেন। স্ট্রিট ফুড বিক্রেতারা একদিকে স্বল্পমূল্যে খাবার সরবরাহ করেন অন্যদিকে গ্রামীণ অর্থনীতি বিকাশে নিরবে অবদান রেখে চলেছেন।  তাই পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের স্ট্রিট ফুড বিক্রেতাদেরও এ প্রশিক্ষণের আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী।

বিটিবি’র পরিচালক নিখিল রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, জাতীয় দক্ষতা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবিএম খুরশিদ আলম, বিপিসি’র চেয়ারম্যান অরূপ চৌধুরী পিএইচডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান ড. শাকের আহমেদ, পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল প্রমুখ বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্ট্রিট ফুড
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝালকাঠির রাজাপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুলাই ৩১, ২০২৬

সাউথ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ার যে ভেন্যুগুলোতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT