চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকসকে প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বলা হচ্ছে ইয়ান বোথামের হেডিংলি ১৯৮১, অ্যান্ড্রু ফ্লিন্টফের ২০০৫ এজবাস্টনের পর বেন স্টোকসের ২০১৯ হেডিংলি। অ্যাশেজ ইতিহাসে অমরত্বের তকমা লেগে যাওয়া স্টোকসের ইনিংসের সঙ্গে সিরিজ জেতার অসামান্য স্বপ্ন দেখাও শুরু। ইংল্যান্ড ক্রিকেটের আলোচনায় ঢুকে পড়া পুরোনো দুটি ইনিংসও একইরকম প্রভাব ফেলেছিল অ্যাশেজে।

যাকে নিয়ে আলোচনা, সেই স্টোকসের ব্যাটিং দেখে অবাক সকলে, এমনকি তার সতীর্থরাও। হাফসেঞ্চুরি, সেঞ্চুরি পেরিয়েও যিনি ব্যাট তোলেননি। কারণ, জানতেন তার কাজটা আরও গুরুত্বপূর্ণ। নিজের ব্যক্তিগত মাইলস্টোনেই শেষ হয়ে যাচ্ছে না। ছয় সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দলকে প্রায় একা হাতে জেতানোর কৃতিত্ব এখন তার নামের পাশে। প্রথমটি ছিল বিশ্বকাপ ফাইনালে।

স্টোকসের কাছে সবাই জানতে চেয়েছিলেন বল হাতে টানা বোলিং, তারপর টেল এন্ডারদের নিয়ে ম্যাচ জেতানোর রহস্য কী? নির্বিকার মুখে স্টোকসের জবাব, ‘আগের রাতে আমার স্ত্রী-বাচ্চারা হোটেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমার ঘরে এসে ওরা দেখে বক্সার পরে বসে আমি পাস্তা খাচ্ছি। হয়তো ওই পাস্তাই এই সাফল্যের কারণ!’

ডারহামে বসবাস করা স্টোকস ফুটবল ক্লাব নিউক্যাসলের সমর্থক। নিউক্যাসল ম্যানেজার স্টিভ ব্রুস রোববার টটেনহ্যামের বিরুদ্ধে নামার আগে ল্যাপটপে স্টোকসের ব্যাটিং দেখছিলেন। ব্রুস টটেনহ্যামকে হারানোর পর দেখেন স্টোকসও জিতিয়েছেন ইংল্যান্ডকে। বলেন, ‘স্টোকস আমার দলে মিডফিল্ডে খেলুক। সে চাইলে আগামী সপ্তাহেই খেলতে পারে।’

ইংল্যান্ডকে সুপারওভারে বিশ্বকাপ জিতিয়েছেন। এবার প্রথম ইনিংসে ৬৭ রানে অলআউট হওয়া একটা দলকে ৩৫৯ তাড়া করে টেস্ট জিতিয়েছেন। ইংলিশ ক্রিকেটে এই বছরটাই যেন স্টোকসের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯লিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুনে রপ্তানি আয় বেড়ে ৪২০ কোটি ডলার

জুলাই ২, ২০২৬

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT